JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০১:৫০ এএম
Breaking
কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যা... Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া... Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যা... Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া... Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ আফ্রিকার পুলিশ। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের ভাড়াটে সেনা সংক্রান্ত আইন লঙ্ঘনের সন্দেহে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। এর আগে চলতি সপ্তাহে ইন্টারপোল এবং দক্ষিণ আফ্রিকার পুলিশের যৌথ তদন্তে আরও ন’জনকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে চার জনকে জোহানেসবার্গের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। রাশিয়া যাওয়ার বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করার কথা ছিল। অন্য দিকে, বাকি পাঁচ জন মঙ্গলবার কেম্পটন পার্ক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন। তাঁদের জামিনের আবেদনের বিরোধিতা করবে বলে আদালতে জানিয়েছে সরকারি পক্ষ। প্রথম দফায় ধৃত ন’জনই জিম্বাবোয়ের নাগরিক বলে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবার আদালতে পেশ হওয়া পাঁচ জনের মধ্যে কয়েক জন নিজেদের ঠিকানা জিম্বাবোয়ের বলে জানিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার ‘রেগুলেশন অব ফরেন মিলিটারি অ্যাসিসট্যান্স অ্যাক্ট’ অনুযায়ী, বিদেশি সংঘাতে ভাড়াটে সেনা হিসাবে যোগ দেওয়া এবং এ ধরনের কাজে নিয়োগ বা প্রশিক্ষণের মতো সামরিক সহায়তা দেওয়ার উপর নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই আইনের আওতায় ধৃতদের বিরুদ্ধে মামলা হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নাগরিকদের নিয়োগের অভিযোগ নতুন নয়। দক্ষিণ আফ্রিকার একাধিক নাগরিক দেশে ফিরে দাবি করেছেন, তাঁদের প্রতারণা করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। প্রথমে রাশিয়ায় নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছিল তাঁদের। পরে তাঁদের সামনের সারির যুদ্ধে নামতে বাধ্য করা হয় বলে অভিযোগ। আফ্রিকার অন্য কয়েকটি দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে মোটা বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তরুণদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

এই ধরনের নিয়োগে সাহায্য করার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় আগেও কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৫ সালের শেষ দিকে রেডিও সঞ্চালক ননকুলুলেকো মানতুলার বিরুদ্ধে চার জন দক্ষিণ আফ্রিকানকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নিয়োগের অভিযোগে মামলা হয়। ওই চার ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল।

জিম্বাবোয়ের সরকার গত মার্চে জানিয়েছিল, ইউক্রেনের যুদ্ধে তাদের ১৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আরও ৬৬ জনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকারের অভিযোগ, ভাল বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের ভ্রমণের নথিপত্র কেড়ে নিয়ে যুদ্ধে নামতে বাধ্য করা হয়। কেনিয়ার সরকারও ফেব্রুয়ারিতে জানিয়েছিল, এক হাজারেরও বেশি নাগরিককে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য নিয়োগ করা হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনা এবং নিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মার্চে নাইরোবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন পরিবারের সদস্যরা।

এ ছাড়াও, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে দুদুজিলে জুমা-সাম্বুলার বিরুদ্ধেও ১৭ জন দক্ষিণ আফ্রিকানকে নিরাপত্তা প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানোর জন্য নিয়োগে সাহায্য করার অভিযোগ উঠেছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। ২০২৫ সালের নভেম্বর মাসে অভিযোগের জেরে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় নতুন করে গ্রেফতারির ঘটনায় আফ্রিকার নাগরিকদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়োগের অভিযোগ আবারও সামনে এল। তবে ধৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার এখনও বাকি।

5 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া বার্তা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফ...

নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনও চুক্তিতে যাওয়ার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে তাঁর স্পষ্ট বার্তা, সমঝোতার সময় অ...

১২ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 3 মিনিট
Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ
বিদেশ

Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ

হাবিবুর রহমান, ঢাকা: নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পাশ্ববর্তী দেশ মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে কক্সবাজারের উখিয়া ও টেকনাফকে বেছে নিয়েছে। প্রথমদিকে সংখ্যায় কম আসলেও পরবর্তীতে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্...

১২ নভে ২০২৬, ০৭:৩২ পিএম · 5 মিনিট
Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ
বিদেশ

Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ

হাবিবুর রহমান, ঢাকা: জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এখন শুধু আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানি, নদী-খাল পুনঃখনন, বনায়ন, কৃষি ও শি...

১২ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 6 মিনিট
Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র
বিদেশ

Xi Jinping: তাইওয়ানের স্বাধীনতার কোনও জায়গা নেই, হুঁশিয়ারি শি-র

নিউজ ডেস্ক: তাইওয়ানকে চিনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে আরও এক বার কঠোর অবস্থান স্পষ্ট করলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, চিনের সম্পূর্ণ পুনর্মিলন নিশ্চিত ভাবেই ঘটবে। এই লক্ষ্য থেকে...

১২ নভে ২০২৬, ০৭:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.