JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০১:৫০ এএম
Breaking
কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যা... Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া... Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত... কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার আরও এক আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যা... Donald Trump: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত ! ইরানের সঙ্গে আর কোনও সমঝোতা নয়! ফের কড়া... Bangladesh: বাংলাদেশে ১৫ লাখ রোহিঙ্গার কারণে বাড়ছে অর্থনীতিতে চাপ Bangladesh: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নানামুখী উদ্যোগ IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নত...

আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা

আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচের সূচিতে বড়সড় পরিবর্তন। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লাল-হলুদের ম্যাচ প্রায় তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। প্রথমে ঠিক ছিল, আগামী ২১ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী, ম্যাচটি হবে আগামী ১২ জানুয়ারি। বৃহস্পতিবার আইএসএলের তরফে একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ। কিন্তু নতুন সূচিতে ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১২ জানুয়ারি। সে দিন বিকেল ৫টা থেকে খেলা শুরু হবে। অর্থাৎ, ম্যাচের দিন বদলের পাশাপাশি বদলে গিয়েছে শুরুর সময়ও। প্রায় ২২ দিন পিছিয়ে গেল এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

কেন ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ পিছিয়ে দেওয়া হল, তা অবশ্য আইএসএলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। তবে ১২ জানুয়ারি একই দিনে মুম্বই সিটি বনাম ওড়িশার ম্যাচ রয়েছে। সেই কারণে ইস্টবেঙ্গলের ম্যাচটি বিকেল ৫টায় রাখা হয়েছে। যাতে একই দিনে দু’টি ম্যাচের সূচি সামলাতে কোনও সমস্যা না হয়, সে দিকটি মাথায় রেখেই সময় নির্ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুধু ইস্টবেঙ্গলের ম্যাচই নয়, আইএসএলের আরও তিনটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পঞ্জাব এফসির ম্যাচটি হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। নতুন সূচি অনুযায়ী, সেই ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। একই দিনে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচের সময়ও বদলেছে। আগে ম্যাচটি বিকেল ৫টায় শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

এ ছাড়াও ২১ ডিসেম্বর মুম্বই সিটি বনাম ইন্টার কাশীর ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। প্রথম সূচিতে ম্যাচটি বিকেল ৫টা থেকে হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচিতে তা পিছিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা করা হয়েছে। অর্থাৎ, ওই দিন ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ এগিয়ে বিকেলে করা হলেও মুম্বই সিটি-ইন্টার কাশীর ম্যাচটি হবে সন্ধ্যায়।

আইএসএলের তরফে জানানো হয়েছে, আপাতত এই চারটি ম্যাচের সূচিতেই পরিবর্তন করা হয়েছে। বাকি ম্যাচগুলির দিন ও সময় অপরিবর্তিত থাকছে। ফলে নতুন সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলকে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

5 Views 0 Likes 0 Comments

Related News

কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো
ময়দান

কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো

মাইকেল কারিকের পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগের কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। আর্জেন্টিনার এই কোচ বর্তমানে আমেরিকার জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ইউনাইটেডকে।

১২ নভে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের
ময়দান

Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে...

স্পোর্টস ডেস্ক: বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বড় পদক্ষেপ করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। রাজ্যের ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে হাত মেলাল তারা। দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিভ...

১২ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম · 2 মিনিট
প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?
ময়দান

প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?

অসাধারণ ফুটবলীয় প্রতিভা থাকা সত্ত্বেও বারবার চোটের কারণে ব্যাহত হয়েছে নেইমার জুনিয়রের কেরিয়ার। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলা—বারবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে ব্রাজিলিয়ান মহাতারকাকে। সম্প্রতি কিংস লিগের সরাসরি সম্প্রচারে নিজের হাঁটুর অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার যদি আমার মতো হাঁটু থাকত, তা হলে বুঝতে পারতেন।’ ৩৪ বছর বয়সি নেইমারের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর ফুটবল ভবিষ্যৎ এবং ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। তবে আপাতত তাঁর বক্তব্যকে অবসরের ইঙ্গিত হিসেবে দেখার কারণ নেই।

১২ নভে ২০২৬, ০৭:২৮ পিএম · 3 মিনিট
IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ্গলের নতুন অভিযান
ময়দান

IWL 2026-27: পুরুষদের হতাশা ঢাকছে মহিলাদের মশাল! হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ইস্টবেঙ...

স্পোর্টস ডেস্ক: পুরুষদের ফুটবলে যখন একের পর এক হতাশার ছবি, তখন লাল-হলুদের সম্মান বাঁচানোর দায়িত্ব যেন কাঁধে তুলে নিয়েছেন মহিলারা। তাঁদের হাত ধরেই জ্বলছে মশাল। পরপর দু'বার ভারতীয়  মহিলা লিগ জয়ের পর এবার হ্যাটট্রিকের ...

১২ নভে ২০২৬, ০৭:২৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.