JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ১১:৪২ এএম
Breaking
সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে, পরক্ষণেই উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ হিটম্যানের ২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন... ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্তুকির দাব... একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে, পরক্ষণেই উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ হিটম্যানের ২০৪৭-এ উন্নত ভারত গড়তে চাষাবাদেই বড় বদলের ডাক মোদীর! AI, ড্রোন থেকে সৌরশক্তি, কৃষকদের জন... ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা, বাড়ল মাত্র ৭! কৃষকদের বাঁচাতে ৪৩ টাকা ভর্তুকির দাব... একের পর এক সম্পর্কের অভিযোগ! এবার জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তৃতীয় প্রেমের দাবি, দ্বিতীয় মহি... বিশ্বজুড়ে বিভ্রাটে Microsoft! চরম বিপাকে লাখ লাখ ইউজার ৩০ হাজার টাকার মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন! ক্যামেরা, ব্যাটারি থেকে পারফরম্যান্স,ফোন কেনার... ওষুধের আগে মেনে চলুন কিছু সহজ অভ্যাস Weather: শীতের আগেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি!

সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে, পরক্ষণেই উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ হিটম্যানের

সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে, পরক্ষণেই উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ হিটম্যানের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বয়স ৩৯, কিন্তু ফিল্ডিংয়ে যেন এখনও তরুণদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে তাঁর একটি দুরন্ত ডাইভিং ক্যাচে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই অবিশ্বাস্য মুহূর্তের আগেই সহজ ক্যাচ ফেলে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার। ভুলের পর এমন প্রত্যাবর্তনই যেন নতুন করে আলোচনায় নিয়ে এল রোহিতকে।

নিউজিল্যান্ডের ইনিংসে উইল ইয়ংয়ের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দেন রোহিত। পরের বলেই উইকেটকিপার ঈশান কিষাণের হাত থেকেও বেরিয়ে যায় ক্যাচ। তখন ইয়ংয়ের রান ছিল মাত্র ৫। পরপর দু’টি সুযোগ নষ্ট হওয়ায় শুরুতেই চাপে পড়ে ভারত। পরে সেই ইয়ংই শতরান করেন। ফলে রোহিতের ভুল নিয়ে সমালোচনা আরও জোরাল হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছবিটা বদলে দেন তিনি। অক্ষর প্যাটেলের বলে ফিন অ্যালেন অফ স্টাম্পের বাইরের দিকে আসা গুড লেংথের বলটি ব্যাকফুটে দাঁড়িয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাটে লেগে বলটি কভার অঞ্চলের দিকে উড়ে যায়। মাটি ছোঁয়ার আগেই অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন রোহিত। অ্যালেন তখন ৪১ রানে ব্যাট করছিলেন। অর্ধশতরানের দোরগোড়া থেকে তাঁকে ফিরতে হয় সাজঘরে।

রোহিতের এই ক্যাচ দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অক্ষর। দৌড়ে এসে সতীর্থকে জড়িয়ে ধরেন তিনি। অন্যদিকে, হতাশায় ব্যাটে ঘুষি মেরে মাঠ ছাড়েন অ্যালেন। রোহিতের অবিশ্বাস্য ক্যাচের দৃশ্য ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই তাঁর ক্ষিপ্রতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।

এই সিরিজে অবশ্য ব্যাট হাতেও এখনও নিজের সেরা ছন্দে দেখা যায়নি রোহিতকে। প্রথম দুই এক দিনের ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ২৩ রান। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ব্যাট করার সুযোগও পাননি। আগামী বছরের এক দিনের বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে দ্বিতীয় ওপেনার হিসেবে নির্বাচকদের আস্থা অর্জন করতে হলে রান করা জরুরি। তাই অ্যালেনের ক্যাচে নজর কাড়লেও রোহিতকে ব্যাট হাতেও জবাব দিতে হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো
ময়দান

কারিকের বিদায়, ম্যান ইউর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো

মাইকেল কারিকের পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগের কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। আর্জেন্টিনার এই কোচ বর্তমানে আমেরিকার জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ইউনাইটেডকে।

১২ নভে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা
ময়দান

আইএসএলে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-নর্থইস্ট ম্যাচ, নতুন দিনক্ষণ ঘোষণা

আইএসএলে ইস্টবেঙ্গল-নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের সূচিতে বড়সড় পরিবর্তন। ২১ ডিসেম্বরের পরিবর্তে ম্যাচটি হবে আগামী ১২ জানুয়ারি। বদলেছে খেলার শুরুর সময়ও। শুধু এই ম্যাচ নয়, আইএসএলের আরও তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

১২ নভে ২০২৬, ০৯:১৩ পিএম · 2 মিনিট
Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে জোট অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের
ময়দান

Kalighat Club: বাংলার ক্রীড়ায় নতুন সমীকরণ! প্রতিভা খুঁজতে কালীঘাট ক্লাবের সঙ্গে...

স্পোর্টস ডেস্ক: বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বড় পদক্ষেপ করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। রাজ্যের ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে হাত মেলাল তারা। দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিভ...

১২ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম · 2 মিনিট
প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?
ময়দান

প্রতিপক্ষ নয়, নিজের শরীরের কাছেই হার মানছেন নেইমার?

অসাধারণ ফুটবলীয় প্রতিভা থাকা সত্ত্বেও বারবার চোটের কারণে ব্যাহত হয়েছে নেইমার জুনিয়রের কেরিয়ার। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলা—বারবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে ব্রাজিলিয়ান মহাতারকাকে। সম্প্রতি কিংস লিগের সরাসরি সম্প্রচারে নিজের হাঁটুর অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার যদি আমার মতো হাঁটু থাকত, তা হলে বুঝতে পারতেন।’ ৩৪ বছর বয়সি নেইমারের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর ফুটবল ভবিষ্যৎ এবং ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। তবে আপাতত তাঁর বক্তব্যকে অবসরের ইঙ্গিত হিসেবে দেখার কারণ নেই।

১২ নভে ২০২৬, ০৭:২৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.