নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নৌটিয়ালের ব্যক্তিগত জীবনে সূত্রপাত হয়েছে এক নতুন অধ্যায়ের। গত ১৪ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন এক ফুটফুটে পুত্রসন্তানের বাবা হয়েছেন এই তারকা শিল্পী। বর্তমানে মা ও সদ্যজাত সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন গায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন এই আনন্দের সংবাদটি জানিয়ে জুবিন বলেন, ‘হ্যাঁ, আমি এখন এক সন্তানের বাবা! গণেশ চতুর্থীর শুভ দিনে আমাদের ঘরে এসেছে এক পুঁচকে রাজপুত্র। মা ও বাচ্চা দুজনেই একদম সুস্থ আছে এবং তারা এখন বাড়িতেই রয়েছে।’ এতোদিন তাঁর জীবন কেটেছে অনুষ্ঠান করে, দেশ-বিদেশের মঞ্চে নিজের গান গেয়ে। কিন্তু এখন তাঁর সময় কাটচ্ছে সম্পূর্ণ অন্যভাবে। তিনি বলেন, ‘আমরা এখনো ছেলের নাম চূড়ান্ত করিনি। আপাতত তার সঙ্গে প্রতিটি সুন্দর ও আবেগঘেরা মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত সময় পার করছি। এখন কাজের তাগিদে ঘরের বাইরে যেতে হলে মনটা থাকবে বাচ্চার কাছে। তবে আপাতত প্রতিটি মুহূর্ত ছেলের সঙ্গেই কাটাচ্ছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তবে আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে এই সংগীতশিল্পীর। সেই সফরের কথা ভাবতেই মন খারাপ হচ্ছে তার।
জুবিনের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতেই পচশছন্দ করেছেন তিনি। গত বছর ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। উত্তরাখণ্ডে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে হয় বিবাহ অনুষ্ঠান। স্ত্রীর নাম বা পেশা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি জুবিন। তাঁর বিয়ের খবরও প্রথম থেকেই গোপন রাখেন জুবিন, বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার পর সকলে জানতে পারেন বিয়ের কথা।
উল্লেখ্য, ২০১১ সালে ‘এক্স্যাক্টর ইন্ডিয়া’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে নিজের সংগীত যাত্রা শুরু করেন জুবিন নটিয়াল। এ পর্যন্ত তিনি দুই শতাধিক গানে গলা দিয়েছেন। ২০১৪ সালে ‘সোনালী ক্যাবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে বলিউডে তার ডেবিউ হয়। পরবর্তীতে ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং ‘কাবিল’-এর ‘কাবিল হু’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘শেরশাহ’ ছবির ‘রাতা লাম্বিয়া’, ‘লুট গেয়ে’, ‘হামনাভা মেরে’, ‘তারো কে শহর’ ও ‘তুমি হি আনা’র মতো বহু জনপ্রিয় রোমান্টিক গান আর তার অন্যান্য আরো কিছু গান রাতাঁ লম্বিয়াঁ, 'হুমনাভা মেরে', 'তুম হি আনা', 'তারের কে শহর', 'দিল গলতি কর বৈঠা' -র মতো বহু জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়ে দিয়ে ভক্তদের হৃদয়ে পাকাপাকি স্থান করে নিয়েছেন তিনি।
