JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৫:২২ পিএম
Breaking
Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা!

ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা!
কন্যাকুমারীর ইনফ্লুয়েন্সারের বাড়িতে চুরি, খোয়া গেল প্রায় ১ কোটি টাকার গয়না ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কন্যাকুমারীর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তাঁর স্বামী যিনি একজন ব্যবসায়ী তাদের বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনা ও হিরের গয়না চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিআইপি গার্ডেন এলাকায় নাগেরকোইলের কাছে মধুমিতা, (বয়স-২৯), এবং তাঁর স্বামী ভিনোথ কুমারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভিনোথ কুমার এলাচ রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত। রয়েছে তাঁদের একটি দুই বছরের কন্যাসন্তান।

তদন্তের অংশ হিসেবে পুলিশ জানিয়েছে, মধুমিতার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ, তাঁর বেশ কিছু রিলসে গয়না ও নগদ টাকা দেখানো হয়েছিলো। পাশাপাশি পরিবারের বাইরে যাওয়া, ঘোরাঘুরি এবং কেনাকাটার পরিকল্পনাও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছিলেন তিনি। এই তথ্যগুলি দেখেই সম্ভবত চোরেরা বাড়িটি কখন ফাঁকা থাকবে, তা বুঝতে পেরেছিল কি না , সেটিও তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন পুলিশ আধিকারিক। 

গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মধুমিতা, তাঁর স্বামী এবং সন্তান বাড়ি থেকে বেরিয়ে তিরুনেলভেলিতে গিয়েছিলেন বিলাসবহুল শপিং-এ। রাত প্রায় ১২টা নাগাদ তাঁরা বাড়ি ফিরে দেখেন, বাড়ির মূল দরজা খোলা যাচ্ছেনা। উপায়হীন ভিনোথ বাড়ির পিছনের দিকে গিয়ে দেখতে পান, পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে তাঁরা দেখেন, বেডরুম তছনছ করা হয়েছে এবং আলমারি ভেঙে ফেলা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি স্যুটকেসে রাখা ১১৮ সোভেরিন সোনার গয়না এবং হিরের অলঙ্কার চুরি হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা নগদও খোয়া গিয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, পিছনের দরজার তালা ভেঙেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল। দরজা ভাঙার জন্য গাছ কাটার মেশিন ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইনস্পেক্টর জয়লক্ষ্মী জানিয়েছেন, জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করতে পাঁচটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

https://www.instagram.com/reel/Dd0NGMAAqoN/?stkn=NGlmNzh4YXNwdmhk

মধুমিতার ইউটিউবে ৪১ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি নিয়মিত নিজের গয়না ও নগদ টাকা নিয়ে ভিডিও পোস্ট করেন। পুলিশের দাবি, কিছু পোস্টে বাড়িতে রাখা নগদ টাকার বান্ডিল দেখা গিয়েছে। এমনকি মেয়েকে টাকা দেওয়ার ভিডিওও পোস্ট করেছিলেন তিনি। নিয়মিত সোনার গয়না কেনার বিষয়েও পোস্ট করতেন এবং কয়েকটি ক্ষেত্রে যে দোকান থেকে গয়না কিনেছিলেন, সেই দোকানের নামও উল্লেখ করেছিলেন।

এখন তদন্তকারীরা তাঁর সেই পোস্টগুলিও খতিয়ে দেখছেন। পরিবারের ভ্রমণ ও কেনাকাটার পরিকল্পনা প্রকাশ করা পোস্টগুলিও পুলিশের নজরে রয়েছে। তবে এখনও পর্যন্ত চোরেরা ওই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বাড়িতে চুরি করেছিল কি না, তা নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপনrrr
11 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss2026:  ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর
বিনোদন

Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর

ফুটবল মাঠ ও রাজনীতির পর এবার ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে জন্মদিন কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ২৯ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর্বে কী বিশেষ আয়োজন বা চমক থাকছে, তা নিয়েই দর্শকদের কৌতূহল।

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
Hrithik Roshan: ‘হৃতিকের ‘৫ শব্দে’ বানসুরিকে জবাব, ফের চর্চায় বন্দে মাতরম বিতর্ক
বিনোদন

Hrithik Roshan: ‘হৃতিকের ‘৫ শব্দে’ বানসুরিকে জবাব, ফের চর্চায় বন্দে মাতরম বিতর্ক

নিউজ ডেস্ক: বন্দে মাতরম নিয়ে চলা রাজনৈতিক বিতর্কে এবার নাম জড়াল বলিউড অভিনেতা হৃতিক রোশনের। বিজেপি সাংসদ বানসুরি স্বরাজের একটি পুরনো মন্তব্যের ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন হৃতিক...

২৯ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 3 মিনিট
Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার
বিনোদন

Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার

নিরঞ্জনের মন্তব্যে ফের প্রকাশ্যে এল তাঁর শৈশবের যৌন হেনস্থার ভয়াবহ অভিজ্ঞতা, যা জীতুর সঙ্গে সংঘাতের সময় পুরনো ট্রমাকে উসকে দিয়েছিল। এবার দুর্নিবারের গেমপ্ল্যান নিয়ে নিরঞ্জনের বিস্ফোরক অভিযোগে আবেগপ্রবণ হয়ে পড়েন দুর্নিবার, দু’জনের কথোপকথনে আরও চর্চায় ‘বিগ বস বাংলা’-র ঘরোয়া সমীকরণ।

২৯ সেপ্টে ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী
বিনোদন

Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী

সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার পর এবার সত্যজিৎ রায়ের অন্য কোনও গল্পের চরিত্রে তাঁকে নতুনভাবে দেখার অপেক্ষায় দর্শক।

২৯ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.