JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম
Breaking
Hasirani Rath Nomination:নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে আদালতের বড় রায় Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা Snowstorm: হিমাচলে তুষারঝড়ের মুখে বাংলার পর্বতারোহী দল, উদ্ধার করল আইটিবিপি ও পুলিশ 29th September: প্রয়াণ দিবসে নারীবাদের আলোয় ‘গান্ধীবুড়ি’ আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Hasirani Rath Nomination:নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন নিয়ে আদালতের বড় রায় Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা Snowstorm: হিমাচলে তুষারঝড়ের মুখে বাংলার পর্বতারোহী দল, উদ্ধার করল আইটিবিপি ও পুলিশ 29th September: প্রয়াণ দিবসে নারীবাদের আলোয় ‘গান্ধীবুড়ি’ আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা!

G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির

G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের,  বড় বার্তা জি কিষাণ রেড্ডির
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের আগেই পশ্চিগমবঙ্গের উন্ননের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো বাংলায় প্রথমবার ক্ষমতায় পশ্চিমবঙ্গের শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় সরকার। নির্বাচনের পরেও রাজ্যের উন্নয়নে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার একটি অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

জি কিষাণ রেড্ডির কথায়, 'পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে সব মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পরেও সমস্ত মন্ত্রীকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। নিজের দফতরের ভূমিকার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 'পরিকাঠামো তৈরি থেকে শুরু করে বিনিয়োগ এবং কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।'

একসময় দেশের শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা ছিল পশ্চিমবঙ্গের। শিল্প, বাণিজ্য এবং উৎপাদন ক্ষেত্রে রাজ্যের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই পুরনো পরিচিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জি কিষাণ রেড্ডি জানান, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রের অতীত গৌরব পুনরুদ্ধারের এটাই উপযুক্ত সময়। তাঁর কথায়, 'শিল্পের প্রসার ঘটলে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগও।'

একইসঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প পাইপলাইনে রয়েছে এবং ইতিমধ্যে ৭৯ হাজার কোটি টাকার বেশি পরিকাঠামো খাতে খরচ হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলা-ওড়িশাকে কাজে লাগিয়ে পূর্ব ভারতকে ম্যানুফ্যাকচারিং গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফে কী ধরনের প্রকল্প ও বিনিয়োগ সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে।

কয়লার ঘাটতি প্রসঙ্গে রেড্ডি বলেন, ‘কয়লার কোনও ঘাটতি নেই। আমরা রেলের ওয়াগন (রেক) এবং সড়কপথে কয়লা সরবরাহ করছি।’ তিনি জানান, জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় তাপবিদ্যুতের চাহিদা প্রায় ১২-১৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি, বর্ষার কারণে কয়লা উত্তোলনের কাজও কিছুটা ব্যাহত হয়েছে। তবে, রেড্ডি আরও বলেন, ‘‘এই সাময়িক ব্যাঘাতকে কয়লার ঘাটতি হিসেবে দেখা উচিত নয়। এরপরেই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বেআইনি খনি কারবারি ও মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ তোলেন জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, 'মাফিয়া রাজ বন্ধ করা, স্বচ্ছতা ফেরানো ও রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্র সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। 

বিজ্ঞাপনrrr
68 Views 0 Likes 0 Comments

Related News

Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা
মহানগর

Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা

  কলকাতা: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও করুণাময়ীতে থামল না কম্পিউটার শিক্ষকদের আন্দোলন। দুপুর গড়িয়ে রাত, রাত পেরিয়ে সকাল চাকরি বহালের দাবিতে এখনও অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। তাঁদের বক্তব্য, দাবি...

২৯ সেপ্টে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ!
মহানগর

Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ!

তবে তল্লাশি বা FIR হওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে এমন অর্থ বহন করে না। ED-র তল্লাশির পর উদ্ধার হওয়া নথি, ডিজিটাল তথ্য ও আর্থিক লেনদেনের রেকর্ড বিশ্লেষণের পরই তদন্তের পরবর্তী দিক স্পষ্ট হবে।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৪৫ এএম · 3 মিনিট
Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ
মহানগর

Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে সংঘর্ষ ও অশান্তির ঘটনা। এরই মধ্যে সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল নন্দীগ্রামে। সোমবার কংগ্রেসের প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৩ পিএম · 2 মিনিট
SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল
মহানগর

SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল

কলকাতা, নিউজ ডেস্ক: একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগে ফের রদবদল করল স্কুল সার্ভিস কমিশন। সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মেনে এবার প্রার্থীদের নতুন তালিকা তৈরি করা হচ্ছে। এর জেরে আগে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত তালিকাগুলির...

২৮ সেপ্টে ২০২৬, ০৯:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.