JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৯:৫৫ পিএম
Breaking
Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন...

বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গাপুজা

বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গাপুজা
ছবি: নিজস্ব ছবি

কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর লিস্টে রয়েছে ভবানীপুরের মল্লিকবাড়ির পুজোর আলাদা পরিচিতি। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের পরিবারের এই পুজো রয়েছে বছরের পুরনো ইতিহাস, আচার ও রীতিনীতি। রাধাগোবিন্দ মল্লিকের ছেলে সুরেন্দ্রমাধব মল্লিক ১৯২৫ সালে  এই পুজোর প্রবর্তন করেন। হুগলির গুপ্তিপাড়ায় তারও বহু আগে মল্লিক পরিবারের আদি বাড়িতে দেবী আরাধনার প্রচলন ছিল। পরবর্তীতে এই পরিবার ভবানীপুরে চলে এলেও পুরনো পুজোর নিয়ম এবং রীতিগুলি রয়েছে একই। আরও বেশ কিছু পরিচিত নাম জড়িয়ে রয়েছে মল্লিক পরিবারের সঙ্গে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ইন্দুমাধব মল্লিকরাও ছিলেন এই পরিবারের সদস্য।

এখনোও মল্লিকবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতিও শুরু হয় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। প্রতিমা তৈরির কাজ শুরু হয় জন্মাষ্টমীর দিন দেবীর কাঠামো পুজোর মাধ্যমে। তবে পরিবারের নিজস্ব একটি বিশেষ রীতি প্রতিমা সাজানোর ক্ষেত্রে রয়েছে। একচালা সাবেকি প্রতিমায় ডাকের সাজে সজ্জিত হন এখানে দেবী দুর্গা। পরিবারের পুরুষ সদস্যরা দেবীর হাতে অস্ত্র তুলে দেন। দেবীর গায়ে সোনার গয়না পরানোর দায়িত্ব থাকে পরিবারের মহিলাদের হাতে। অর্থাৎ পুজোর এই দুই গুরুত্বপূর্ণ  কাজও পরিবারের নারী এবং পুরুষ সদস্যদের মধ্যে ভাগ করার রীতি চলে আসছে বহু বছর ধরে।

এই পুজোয় কোনও বলির প্রথা নেই কারণ শুরু মল্লিক পরিবার পুরোপুরি সম্পূর্ণ বৈষ্ণব ভাব ধারায় বিশ্বাসী। দেবীর পুজোয় নিরামিষ খাবারের নিয়ম মেনে চলা হয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। অষ্টমীর দিন অপরূপ হয়ে ওঠে মল্লিক বাড়ির উঠোন ১০৮টি প্রদীপের আলোয়। কুমারীপুজো এবং সন্ধিপুজোও এই দিন নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হয়।  বৈষ্ণব রীতি মেনে চলা এই পুজোর খাবারের আয়োজনেও তাই রয়েছে বিশেষ নিয়ম এবং পারিবারিক ঐতিহ্য। পুজোর কয়েকদিন দেবীর ভোগ এবং প্রসাদেও থাকে নির্দিষ্ট কিছু পদ। লুচি, বিভিন্ন ধরনের ভাজাভুজি, নাড়ু, ফল এবং ক্ষীর থাকে সেই তালিকায়।

তবে মল্লিকবাড়ির পুজোয় দশমীর রাত থেকেই বদলে যায় খাবারের নিয়ম। পদ পরিবর্তন হয়। দেবীর বিসর্জন শেষ হওয়ার পর দশমীর রাতে বাড়িতে অনুমতি রয়েছে আমিষ রান্নার। মল্লিক পরিবারের ঐতিহ্যবাহী 'মেটে চচ্চড়ি' দশমীর রাতের ভোজে থাকেই। ‘মেটে চচ্চড়ি’ই হলো এই রাতের বিশেষ আকর্ষণ এবং এই একটি পদ হয়ে আসছে বহু বছর ধরে। দশমীর রাতের এই পদ তাই আলাদা গুরুত্ব পায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশেষ রান্নার রীতি চলে আসছে পুজোর অন্যান্য দিন নিরামিষ খাবারের নিয়ম থাকলেও। সময় বদলেছে, পরিবারের প্রজন্ম বদলেছে, কিন্তু দশমীর রাতের মেটে চচ্চড়ির ঐতিহ্য এখনও একইভাবে ধরে রেখেছে মল্লিক পরিবার।

মল্লিকবাড়ির দুর্গাপুজোর আরেকটি বড় বৈশিষ্ট্য হল পরিবারের সকলের একসঙ্গে ফিরে আসা। কাজের কারণে পরিবারের যে সদস্যই পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, পুজোর চার-পাঁচ দিন তাঁরা বাড়িতে হাজির হন। অভিনেত্রী কোয়েল মল্লিকও শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে এই কয়েকদিন হয়ে ওঠেন একেবারে ঘরের মেয়ে। কুমারীপুজো থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, পুজোর নানা দায়িত্ব নিজের হাতেই সামলান তিনি। তাই মল্লিকবাড়ির দুর্গাপুজো শুধু দেবী আরাধনার উৎসব নয়, পরিবারের সদস্যদের একত্রিত হওয়ারও বিশেষ সময়। পুরনো রীতি, বৈষ্ণব নিয়ম, সাবেকি প্রতিমা এবং দশমীর রাতের মেটে চচ্চড়ি মিলিয়ে এই পুজোর নিজস্ব একটি পরিচয় তৈরি হয়েছে। প্রায় একশো বছর পেরিয়েও সেই পারিবারিক ঐতিহ্য আজও একইভাবে টিকে রয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
45 Views 0 Likes 0 Comments

Related News

DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী আরাধনা
উমাকথা

DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরে...

নিউজ ডেস্ক: শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে উমার আগমন বার্তা। জেলায় জেলায় বারোয়ারি পুজোর থিম ও মণ্ডপ তৈরির তোড়জোড় যখন তুঙ্গে, তখন সাবেক বনেদিয়ানার ঐতিহ্যকে আঁকড়ে ধরে দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত...

১১ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প
উমাকথা

Durga Puja: মহিষাসুরমর্দিনী থেকে বাড়ির মেয়ে ‘উমা’ হয়ে ওঠার গল্প

একক মহিষাসুরমর্দিনী থেকে সপরিবারে দুর্গা, আর সেখান থেকে বাঙালির ঘরের মেয়ে উমা—দেবী আরাধনার বিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, সমাজ ও সংস্কৃতি। আগমনী-বিজয়ার গান থেকে শিল্পীদের তুলিতে কীভাবে দেবী হয়ে উঠলেন ঘরের মেয়ে, রইল সেই কাহিনি।

১০ অক্টো ২০২৬, ০৫:৫৯ পিএম · 3 মিনিট
DurgaPuja: কাঁটাতারের ওপারে দেশভাগের স্মৃতি, এপারে ২২৬ বছরের দুর্গাপুজো! সপ্তমীতে আজও শূন্যে ছোড়া হয় ৫ রাউন্ড গুলি
উমাকথা

DurgaPuja: কাঁটাতারের ওপারে দেশভাগের স্মৃতি, এপারে ২২৬ বছরের দুর্গাপুজো! সপ্তমীতে...

ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, সুদূর উত্তরপ্রদেশ থেকে বাংলায় ডালের ব্যবসা করতে এসেছিলেন অবোধ নারায়ণ রায়। সিঙ্গাবাদ স্টেশনে ট্রেনে করে ডাল এনে নৌকাযোগে তা পাঠানো হতো রাজশাহী, ঢাকা কিংবা কলকাতার খিদিরপুর বন্দরে। পরবর্তীতে ব্যবসার সুবিধার্থে ইংরেজ সরকারের কাছ থেকে প্রায় তিন হাজার টাকার বিনিময়ে তিনি এই এলাকার জমিদারি কিনে নেন। এলাকায় সুখ-সমৃদ্ধি ফেরাতে তিন সাধুর নির্দেশে শুরু হয়েছিল দুর্গাপুজো।

১০ অক্টো ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির?
উমাকথা

Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির?

বাংলার বহু প্রান্তে বিজয়া দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি থাকলেও জঙ্গলমহলে দুর্গাপুজোর সঙ্গে এই পাখির যোগ নেই। বরং স্থানীয় লোকবিশ্বাস, সমৃদ্ধির প্রতীক এবং কৃষকের বন্ধু হিসেবেই নীলকণ্ঠকে ঘিরে রয়েছে জঙ্গলমহলের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য।

০৯ অক্টো ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.