JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়... Horoscope : অর্থ, কর্মজীবন ও প্রেমে কেমন কাটবে শনিবার নালায় পড়ল তীর্থযাত্রী বোঝাই গাড়ি! মৃত ৭, আহত ১০ Lal Krishna Advani: চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, চলছে একাধিক পরীক্ষা Sonam Wangchuk : ‘হমে তো আপনো নে লুটা...’ কেন্দ্রের বৈঠক ব্যর্থ, বিস্ফোরক সোনাম ওয়াংচুক মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়... Horoscope : অর্থ, কর্মজীবন ও প্রেমে কেমন কাটবে শনিবার নালায় পড়ল তীর্থযাত্রী বোঝাই গাড়ি! মৃত ৭, আহত ১০ Lal Krishna Advani: চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, চলছে একাধিক পরীক্ষা Sonam Wangchuk : ‘হমে তো আপনো নে লুটা...’ কেন্দ্রের বৈঠক ব্যর্থ, বিস্ফোরক সোনাম ওয়াংচুক মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
ছবি: নিজস্ব ছবি

ফের সিপিএমের বুকস্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক দেবেশ দাসকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার এন্টালিতে।

জানা গিয়েছে, এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের বুকস্টলে আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুরের পর বই মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি, সিপিএম নেতা-কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসও। ঘটনায় মেডিক্যাল থানায় এফআইআর করা হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতার দিকে দিকে বামেদের বুক স্টলে বাধার অভিযোগ উঠছে। এর আগে চতুর্থীর দিন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সিপিআই (এমএল) লিবারেশনের বইয়ের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। বাম দলের অভিযোগ, প্রায় চার দশক ধরে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের সামনে লিবারেশন, সিপিআই ও সিপিএমের বুক স্টল বসে। বুধবার সন্ধ্যায় স্টল বাঁধার সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। এরই মধ্যে পঞ্চমীর দিন শিবিপুরে বুক স্টলে হামলা চালানোর ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে।

অন্যদিকে, দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, যথাযথ অনুমতি ছাড়া রাস্তার ধারে কোনও স্টল রাখা যাবে না। সেই সঙ্গে টেবিল ও ছাতা ব্যবহার করেও বইয়ের স্টল বসানো যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

2 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.