JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম
Breaking
পুজোর মরসুমে কলকাতার রেস্তরাঁয় অভিযান, উদ্ধার নিম্নমানের পনির এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়... Horoscope : অর্থ, কর্মজীবন ও প্রেমে কেমন কাটবে শনিবার নালায় পড়ল তীর্থযাত্রী বোঝাই গাড়ি! মৃত ৭, আহত ১০ Lal Krishna Advani: চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, চলছে একাধিক পরীক্ষা Sonam Wangchuk : ‘হমে তো আপনো নে লুটা...’ কেন্দ্রের বৈঠক ব্যর্থ, বিস্ফোরক সোনাম ওয়াংচুক মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান পুজোর মরসুমে কলকাতার রেস্তরাঁয় অভিযান, উদ্ধার নিম্নমানের পনির এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী Weather Update: ৩৩ ডিগ্রি ছুঁতে পারে পারদ, আর্দ্রতায় অস্বস্তি, সপ্তমীতে কেমন থাকছে আবহাওয়... Horoscope : অর্থ, কর্মজীবন ও প্রেমে কেমন কাটবে শনিবার নালায় পড়ল তীর্থযাত্রী বোঝাই গাড়ি! মৃত ৭, আহত ১০ Lal Krishna Advani: চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, চলছে একাধিক পরীক্ষা Sonam Wangchuk : ‘হমে তো আপনো নে লুটা...’ কেন্দ্রের বৈঠক ব্যর্থ, বিস্ফোরক সোনাম ওয়াংচুক মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

পুজোর মরসুমে কলকাতার রেস্তরাঁয় অভিযান, উদ্ধার নিম্নমানের পনির

পুজোর মরসুমে কলকাতার রেস্তরাঁয় অভিযান, উদ্ধার নিম্নমানের পনির
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। তেমনই কলকাতার রেস্তরাঁগুলিতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেই ভিড় সামলাতে গিয়ে খাবারের গুণমান ও সংরক্ষণের নিয়ম কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখতে বিশেষ নজরদারি চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ। পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় খাবারের দোকান ও রেস্তরাঁয় পরিদর্শন করে বেশ কিছু সামগ্রী ব্যবহারের অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়।

জানা গিয়েছে, ষষ্ঠীর রাতভর ৭ নম্বর বরোর পার্কস্ট্রিট রাসেল স্ট্রিটে, মিডলটন স্ট্রিটে তল্লাশি চালায় ‘মোবাইল ফুড সেফটি অন হুইলস। রাস্তার ধারে থাকা মিষ্টির দোকান, রোল, চাউমিন, মোমো, বিরিয়ানি, চিকেন চাপ, থেকে শুরু করে সমস্ত চাইনিজ খাবারের নমুনা সংগ্রহ করে খাদ্য সুরক্ষা দফতর। মোট ২৭টি খাবারের দোকান ঘুরে ৪০টি নমুনা পরীক্ষা করা হয়। অভিযানে নিম্নমানের পনিরের সন্ধান মেলায় প্রায় দুই কেজি পনির নষ্ট করে দেওয়া হয়।

এছাড়াও কয়েকটি জায়গায় তৈরি খাবার সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের অভাব ধরা পড়ে। গ্রেভি কতদিন আগে তৈরি হয়েছে, তা বোঝার মতো কোনও তারিখের উল্লেখ ছিল না কিছু পাত্রে। এরপর প্রায় ২০ কেজি গ্রেভি ফেলে দেওয়ার ব্যবস্থা করেন খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা। খাবারের মান বজায় রাখা এবং সংরক্ষণের নিয়ম মেনে চলার বিষয়টিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পুজোয় ভালো খাবার দিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা।

অন্যদিকে, পরিদর্শনে কিছু ইতিবাচক পরিবর্তনও নজরে এসেছে। একাধিক দোকানে পরিচ্ছন্নতা বজায় রাখা, প্যাকেটজাত সামগ্রী ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স প্রদর্শনের ক্ষেত্রে উন্নতি দেখা গিয়েছে। তবে কিছু ক্ষেত্রে খাবার ঢেকে না রাখা এবং বর্জ্য রাখার পাত্রের পরিচ্ছন্নতা নিয়ে ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে। পুজোর ভিড়ে যাতে সাধারণ মানুষ অস্বাস্থ্যকর খাবার খেয়ে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই নজরদারি চালানো হচ্ছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
মহানগর

এন্টালিতে বামেদের বুকস্টলে হামলা, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ফের সিপিএমের বুকস্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক দেবেশ দাসকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার এন্টালিতে।জানা গিয়েছে, এন্টালির ৫৬ নম্বর ...

১৭ অক্টো ২০২৬, ১১:১৭ এএম · 1 মিনিট
'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.