আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ২ বছর। ২০২৪ সালে ৯ অগাস্ট ভয়াবহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সেই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এবার এই সরব হলেন কুণাল ঘোষ।
সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, 'অভয়াকে কেন্দ্র করে মানুষকে ভুল বোঝানো এবং রাজনীতি করা এবার বন্ধ হোক। ২৪ ঘণ্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ গ্রেফতার করেছিল। পরে সিবিআই এলো সিবিআই একই রায় দিল। আইন বলে তো বিষয় আছে। সিবিআই এর উপর ভরসা নেই? একটি মেয়ের মৃত্যু নিয়ে বার বার রাজনীতি হতে পারে না'
পাশাপাশি, তৃণমূলত্যাগী বিধায়ক ও সাংসদকে নিশানা করেন কুণাল। তাঁর কথায়, “আমি অবশ্য সকলের কথা বলছি না। কিন্তু যাদের বিরুদ্ধে বিজেপি একদা ভুরি ভুরি অভিযোগ আনত, তারাই দিল্লিতে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাচ্ছেন আর ছবি পোস্ট করছেন।
তিনি আরও বলেন, 'তৃণমূল ছেড়ে যাওয়া যাদের একদা গদ্দার বা বেইমান বলা হত, তাঁদের সঙ্গে বিজেপি নেতাদের প্রকাশ্য ছবি বেরোচ্ছে। এরা তৃণমূলে থেকেও সুবিধা নিয়েছে আবার বিজেপির থেকে নিচ্ছে। এতে তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হয় না। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল বিজেপির নিজস্ব কর্মী-সমর্থকদের।
কুণাল ঘোষের কথায়, 'বিজেপি নেতা কর্মীদের প্রতি আমার করুনা হচ্ছে। আপনাদের সঙ্গে আমাদের আদর্শ গত লড়াই। বহু বিতর্কের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আমাদের দলে থাকা কিছু নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাচ্ছেন। আপনাদের দলের নেতাদের সঙ্গে চা খাচ্ছে না। আগামীতে ওই নেতাদের সঙ্গেই আপনাকে বিজেপি করতে হবে।