প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাংলাদেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়। আজ রবিবার সরকারের
সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও কয়েকবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে আদালত এগুলো আমলে নেয়নি।
এদিকে আগামি ২০ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির এবং সংসদে প্রধান বিরোধীদল বাংলাদেশ জামাতে ইসলামি ও ছাত্রদের গড়া দল এনসিপি’র নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগিরে মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন।