কর্ম ব্যাস্ততায় এখনও গ্যাসের e-KYC করা হয় নি ? অথচ এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। ১৫ ও ১৬ আগস্ট ছুটি পড়ায় চিন্তায় বহু গ্রাহক।ভাবছেন কী করবেন ?
এই গ্রাহকদের কথা চিন্তা করেই বাড়ানো হল সময়সীমা।ইন্ডিয়ান,এইচপি ও ভারত গ্যাসের গ্রাহকদের ১৬ আগস্টের মধ্যে আধারভিত্তিক ফেস আইডি যাচাই বা e-KYC সম্পূর্ণ করা বাধ্যতামূলক সেই কথা ইতিমধ্যেই জানানো হয়েছিল।
অনেকের কাছেই স্মার্টফোন নেই, অনেকেই আবার স্মার্টফোনের মাধ্যমে গ্যাস বুকিং বা এই ধরনের কাজে করতে অভ্যস্ত নন। তারা পড়েছেন মহাচিন্তায়। আবার অনেকে কর্ম ব্যস্ততার কারণে করে উঠতে পারেননি e-kyc।
ই-কেওয়াইসি না করালে রান্নার গ্যাসের সিলিন্ডারে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের,সরকারের এই নির্দেশনার পরই সর্বত্র হুড়োহুড়ি পড়ে গিয়েছে। অতিরিক্ত কত টাকা দিতে হবে তা স্পষ্ট না হলেও, সিলিন্ডারের বাড়তি খরচ এড়াতে গ্যাস ডিস্ট্রিবিউটরদের দফতরে দীর্ঘ লাইন দিচ্ছেন উপভোক্তারা।
অনেকে অনলাইনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করছেন, তবে সার্ভার বিভ্রাটের কারণে সেখানেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর মাঝেই ১৫ ও ১৬ অগস্ট ছুটির দিন থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে তীব্র আশঙ্কায় রয়েছেন সাধারণ গ্রাহকেরা।তাই গ্রাহকদের কথা চিন্তা করে ২৩ আগস্টের পর্যন্ত মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র।




