JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১১:৩১ পিএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

Malda Medical College : আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

Malda Medical College :  আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
মালদা মেডিকেল কলেজ ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক: হাসপাতালের করিডোরে হঠাৎ ধোঁয়া কয়েক মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। তবে, আতঙ্কের বদলে শুরু হলো আগুন মোকাবিলার প্রস্তুতি। হাতে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে জরুরী পরিস্থিতিতে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে, তা দেখানো হলো চিকিৎসক নার্স ও মেডিকেল পড়ুয়াদের। মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দমকল বিভাগের আয়োজিত বিশেষ কর্মশালায় কার্যত হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি দ্রুত অত্যন্ত ভয়াবহ আকার নিতে পারে। তাই আগুন লাগার প্রাথমিক মুহূর্তে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কোথায় নিরাপদে সরে যেতে হবে এবং কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেন দমকল কর্মীরা। আগুন নেভাবেন এবার ডাক্তার, নার্সরা। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর বিশেষ কৌশল দেখালেন দমকল কর্মীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ কর্মশালার মধ্য হাতে কলমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হল। শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব পরিস্থিতির মতো করে আগুন নেভানোর যন্ত্র ব্যবহারের কৌশল দেখানো হয়। আগুন লাগলে জরুরি অবস্থায় কিভাবে নিরাপদ আশ্রয় যাবেন। কি করে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবেন ইত্যাদি পদ্ধতি দেখানো হয়।

প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অগ্নি নির্বাপক সিলিন্ডার ব্যবহারের 'PAAS' পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে যন্ত্রের সেফটিপিন টানতে হয়। এরপর আগুনের উৎসের দিকে সিলিন্ডারের নল লক্ষ্য করে চাপ দিতে হয় এবং আগুনের উপর ডান-বাম দিকে সুইপ করে স্প্রে করতে হয়। দমকল কর্মীরা প্রতিটি ধাপ হাতে কলমে শিখিয়ে দেন। পাশাপাশি, আগুন লাগার পর কিভাবে নিরাপদ জায়গায় পৌঁছতে হবে, কোন পথে বেরিয়ে আসা তুলনামূলক নিরাপদ এবং জরুরি অবস্থায় কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়ে সচেতন করা হয় হাসপাতাল কর্মী ও পড়ুয়াদের। উল্লেখ্য, কয়েক মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় দেখা দেয় রাজ্যজুড়ে। কলকাতা এবং তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন। এরপরই রাজ্যজুড়ে শহরে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় দেখা দেয় দমকলের অভিযান। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার ফলে একাধিক হোটেল রেস্তোরাঁয় বাতিল করা হয় লাইসেন্স এবং বন্ধ করা হয় হোটেল।

এই পরিস্থিতিতে এবার বড় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপন নিয়ে বিশেষ কর্মসূচিতে নামলো দমকল বিভাগ। মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স এবং মালদা মেডিকেল কলেজ পড়ুয়াদের আগুন নিভানোর বিশেষ পদ্ধতি দেখানো হয়। অগ্নি নির্বাপন সিলিন্ডারের 'পাস' পদ্ধতি অর্থাৎ টানুন, লক্ষ্য করুন, চাপুন, সুইপ করুন ব্যবহারের বিশেষ পদ্ধতি দেখানো হয়। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপার গনেশ চন্দ্র গাইন, ইংরেজবাজার দমকল কেন্দ্রের দমকল আধিকারিক বিশ্বজিৎ ঘোষ। আগুনের সামনে কয়েক সেকেন্ডের সিদ্ধান্তই কখনও বদলে দিতে পারে গোটা পরিস্থিতি। তাই দমকল পৌঁছানোর আগের সেই মূল্যবান সময়টুকুকে কাজে লাগাতেই এবার প্রস্তুত করা হচ্ছে হাসপাতালের 'প্রথম সারির যোদ্ধাদের'।

 

বিজ্ঞাপনrrr
22 Views 0 Likes 0 Comments

Related News

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক
রাজ্য

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক

অভিযোগ চলতি বছরে পুজোর জন্য অর্থ দিতে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সেতাবুর রহমান। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৭ পিএম · 2 মিনিট
Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল
রাজ্য

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল

এই জমি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে যার কোনও সঠিক সমাধান হয়নি।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 2 মিনিট
North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী
রাজ্য

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদায় সন্তান জন্ম দেওয়ার পরই গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী এখনও নাবালিকা। বাগদা গ্রামীণ হাসপাতালে ওই কিশোরী সন্তান প্রসব করার পর বয়সের বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেয় হাসপাতাল...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ
রাজ্য

South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসাতলা থেকে গোচারণ-ধোসা রোড সংলগ্ন এলাকার দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধির খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় জয়নগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৩:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.