JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০১:৪৭ পিএম
Breaking
Police help line : চাঁদার নামে হুমকি, আর চিন্তা নেই, মুশকিল আসানে পুলিশ ED Raid: দুর্গাপুজোর আগে কলকাতায় ED-র ‘মেগা অ্যাকশন’! প্রাক্তন মন্ত্রীকে ঘিরে একসঙ্গে ১৫ জ... S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের! পাকিস্... Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪ সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX Gyanesh Kumar: কমিশনের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা! প্রধান বিচারপতি সূর্য কান্ত, ব... Delhi: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক Fast fasion: সস্তা পোশাকের আড়ালে কার মূল্য সবচেয়ে বেশি? Police help line : চাঁদার নামে হুমকি, আর চিন্তা নেই, মুশকিল আসানে পুলিশ ED Raid: দুর্গাপুজোর আগে কলকাতায় ED-র ‘মেগা অ্যাকশন’! প্রাক্তন মন্ত্রীকে ঘিরে একসঙ্গে ১৫ জ... S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের! পাকিস্... Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪ সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX Gyanesh Kumar: কমিশনের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা! প্রধান বিচারপতি সূর্য কান্ত, ব... Delhi: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক Fast fasion: সস্তা পোশাকের আড়ালে কার মূল্য সবচেয়ে বেশি?

Delhi: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

Delhi: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি,  দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরও শক্তিশালী হচ্ছে 'ইন্ডিয়া' জোট। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এমনটাই সূত্রের খবর। নির্বাচন কমিশন, ভোটার তালিকা এবং SIR নিয়ে আলোচনা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

বৈঠকের আগে বিরোধী দলগুলির নেতাদের মধ্যে যোগাযোগও হয়েছে। CPIM-এর সাধারণ সম্পাদক এম এ বেবি বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে দিল্লির বৈঠকের আগে INDIA জোটের শরিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা চলছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ইতিমধ্যেই একাধিক বিরোধী দল আপত্তি জানিয়েছে। এই পরিস্থিতিতে INDIA জোটের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ফেসবুক লাইভে এসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'গোটা দেশকে দুই হাত ভরে লুঠ করেছে বিজেপি এবং সুপরিকল্পিতভাবে তাদের আইটি টিমের মাধ্যমেই পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে হাইজ্যাক করা হয়েছে। নৈতিকতা যদি একটুও বেঁচে থাকে, তবে অবিলম্বে পশ্চিমবঙ্গের ভোট ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে জ্ঞানেশ কুমারকে গ্রেফতারির দাবি তুলেছেন।

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ কর্মসূচি। কোথাও তাঁর ইস্তফা চেয়ে পথে নেমে চলছে বিক্ষোভ। কোথাও পোড়ানো হচ্ছে তাঁর কুশপুতুল। কেউ আবার পৌঁছে গিয়েছেন তাঁর বাসস্থানের সামনেও। স্লোগান দেওয়ার পাশাপাশি জ্ঞানেশ কুমারের বাড়ির দেওয়ালে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। তেমনই জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তুলছেন বিরোধীরা। একই দাবি নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি। সূত্রের খবর, সংসদের প্রস্তাবিত বিশেষ অধিবেশনের আগে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির।

এর মধ্যেই সুপ্রিম কোর্টে জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলি খারিজ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এ বিষয়ে শুক্রবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী। 

বিজ্ঞাপনrrr
104 Views 0 Likes 0 Comments

Related News

ED Raid: দুর্গাপুজোর আগে কলকাতায় ED-র ‘মেগা অ্যাকশন’! প্রাক্তন মন্ত্রীকে ঘিরে একসঙ্গে ১৫ জায়গায় হানা
মহানগর

ED Raid: দুর্গাপুজোর আগে কলকাতায় ED-র ‘মেগা অ্যাকশন’! প্রাক্তন মন্ত্রীকে ঘিরে একসঙ...

নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি প্রতিবেদনে ১০-১১টি জায়গায় অভিযানের কথা বলা হলেও, সর্বশে...

২৯ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম · 3 মিনিট
High Court: ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
মহানগর

High Court: ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্...

গত ১৮ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরোনো এক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ১৯৯৮ সালের (প্রায় দুই দশক পুরনো) একটি মামলায় তাঁর বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা, বেআইনি জমায়েত ও মারধর, লুটপাটের মতো সব অভিযোগ আনা হয়েছিল।

২৯ সেপ্টে ২০২৬, ১২:০১ পিএম · 2 মিনিট
Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা
মহানগর

Karunamoyee Protest:করুণাময়ীতে রাতভর অবস্থানে কম্পিউটার শিক্ষকরা

  কলকাতা: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও করুণাময়ীতে থামল না কম্পিউটার শিক্ষকদের আন্দোলন। দুপুর গড়িয়ে রাত, রাত পেরিয়ে সকাল চাকরি বহালের দাবিতে এখনও অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। তাঁদের বক্তব্য, দাবি...

২৯ সেপ্টে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের,  বড় বার্তা জি কিষাণ রেড্ডির
মহানগর

G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির

নির্বাচনের পরেও রাজ্যের উন্নয়নে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার একটি অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.