JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

ঐতিহাসিক 'ভয়েজার' মহাকাশযানে আজও অক্ষত কেসরবাই কেরকরের গান, চেনেন গায়িকাকে?

ঐতিহাসিক 'ভয়েজার' মহাকাশযানে আজও অক্ষত কেসরবাই কেরকরের গান, চেনেন গায়িকাকে?

প্রায় পাঁচ দশক আগে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নাসার দুই ঐতিহাসিক মহাকাশযান 'ভয়েজার-১' এবং 'ভয়েজার-২'। সেই অভিযানের মূল লক্ষ্য ছিল সৌরজগতের বাইরের মহাকাশ সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা। তবে এই মহাকাশযানের সঙ্গে এমন এক অমূল্য সম্পদও পাঠানো হয়েছিল, যা আজও মানবসভ্যতার সাংস্কৃতিক পরিচয় বহন করে চলেছে। আর সেই বার্তাবাহকের অংশ হয়ে রয়েছে ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কেসরবাই কেরকরের কণ্ঠ।

১৯৭৭ সালে উৎক্ষেপিত 'ভয়েজার-১' ও 'ভয়েজার-২'-তে কোনও মহাকাশচারী ছিলেন না। কিন্তু প্রতিটি মহাকাশযানের সঙ্গে রাখা হয়েছিল একটি বিশেষ ‘ভয়েজার গোল্ডেন রেকর্ড’, অর্থাৎ সোনার প্রলেপ দেওয়া তামার তৈরি একটি ডিস্ক। এই রেকর্ডে সংরক্ষিত রয়েছে পৃথিবীর পরিচয় বহনকারী ১১৫টি ছবি, প্রকৃতির নানা শব্দ, ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা এবং বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিত্বকারী ২৭টি সঙ্গীত। বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি এই গানগুলি নির্বাচন করেছিল। তাঁদের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে যদি কোনও উন্নত ভিনগ্রহী সভ্যতা এই মহাকাশযান খুঁজে পায়, তবে তারা যেন পৃথিবীর মানুষ, সংস্কৃতি, সঙ্গীত এবং সৃজনশীলতার সঙ্গে পরিচিত হতে পারে।

বিশ্বের সেরা ২৭টি সঙ্গীতের তালিকায় জায়গা করে নিয়েছিল ভারতের একটি শাস্ত্রীয় সংগীতও। সেটি ছিল কিংবদন্তি শিল্পী কেসরবাই কেরকরের গাওয়া রাগ ভৈরবীর বন্দিশ ‘যাত কাহা হো’। প্রায় তিন মিনিটের এই গানটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা ও সৌন্দর্যের অনন্য নিদর্শন হিসেবে নির্বাচিত হয়েছিল। সবথেকে বড় বিষয় হল, এই গান আজও মহাকাশের মহা-দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে কোনও ভিনগ্রহী শ্রোতার সন্ধানে।

কিন্তু কে ছিলেন এই গায়ক? ১৮৯২ সালে গোয়ার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কেসরবাই কেরকর। আধুনিক রেকর্ডিং প্রযুক্তি, আন্তর্জাতিক প্রচার বা বিশ্বব্যাপী পরিচিতির সুযোগ তাঁর জীবনে ছিল না। তবু তাঁর নিখুঁত স্বর, অসাধারণ কণ্ঠশক্তি এবং অনবদ্য পরিবেশনা মুগ্ধ করেছিল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। সেই কারণেই মানবসভ্যতার সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁর গান।

আজ প্রায় ৫০ বছর পর ভয়েজার-১ মানবজাতির তৈরি সবচেয়ে দূরে পৌঁছে যাওয়া মহাকাশযান হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে ছুটে চলেছে। পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করলেও তার ভেতরে সংরক্ষিত রয়েছে কেসরবাই কেরকরের সেই কালজয়ী কণ্ঠ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই সুর আজও মহাকাশের নীরবতার মধ্যে মানবসভ্যতার পরিচয় বহন করে চলেছে।

16 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.