JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৫:২৫ পিএম
Breaking
চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়! সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্যলোক? কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়! সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্যলোক? কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির

অভিযুক্ত হলেই অধিকার থেকে বঞ্চিত নয়, গুরুত্বপূর্ণ রায় উচ্চ আদালতের

অভিযুক্ত হলেই অধিকার থেকে বঞ্চিত নয়, গুরুত্বপূর্ণ রায় উচ্চ আদালতের

কোনো ব্যক্তি অভিযুক্ত হলেই সে বঞ্চিত হবে না অধিকার থেকে। একজন নাগরিককে বঞ্চিত করা যাবে না পাসপোর্ট থেকে। ‌ শুধুমাত্র তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তার ভিত্তিতে তার অধিকার ছিন্ন করা যাবে না। কারণ পাসপোর্ট মানে নাগরিকত্বের নথি বিদেশে ভ্রমণের অনুমতি পত্র নয়। গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আদালতের বিচারপতি।

বুধবার বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, পাসপোর্ট তৈরি হলেই কেউ বিদেশে পালিয়ে যেতে পারে এমন ধারণা না করাই উত্তম। পাসপোর্ট রাখা আর বিদেশ ভ্রমণ এই দুটো বিষয়ে কখনোই এক নয়। ‌ আদালত বিদেশে যাওয়ার অনুমতির উপর নির্দিষ্ট রায় দিতে পারে। কিন্তু পাসপোর্ট এর মেয়াদ কবে শেষ হবে তা সম্পূর্ণই পাসপোর্ট কর্তৃপক্ষ ও প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ছে। এখানে আদালতের কোনো কিছু বলার থাকে না। 

প্রিভেনশন অফ মানি লন্ডারিং একটের অধীনে রয়েছেন ঝাড়খণ্ডের অমিত কুমার আগারওয়াল। যা রাঁচির বিশেষ আদালতে বিচারাধীন। ‌ গত ২৮ শে জানুয়ারি তার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যায়। তাই তিনি বিশেষ আদালতে পাসপোর্ট নবীকরণের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু আদালত নবীকরণের অনুমতি দিলেও শর্ত দেওয়া হয়। বিদেশে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। 

এছাড়াও নবীকরণের পাঁচ দিনের ব্যবধানে পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। এতে পাসপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে জানানো হয়, আদালতে নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত না করে দেওয়ার জন্য মাত্র এক বছরের জন্য তাকে পাসপোর্ট দেওয়া হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হন অমিত বাবু। তিনি দাবি করেন, নিয়ম অনুসারে পাসপোর্ট-এর মেয়াদ প্রাপ্তবয়স্কদের জন্য অন্তত দশ বছর। সেখানে এক বছরের জন্য পাসপোর্ট দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই আইনসম্মত নয়। 

এ বিষয়ে হাইকোর্টের বিদেশ মন্ত্রকের দাবি, ১৯৯৩ সালের বিজ্ঞপ্তি অনুসারে কোনো অভিযুক্তির পাসপোর্ট এর মেয়াদ যদি আদালত উল্লেখ না করে তবে তাকে এক বছরের জন্য পাসপোর্ট দেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ শুধু আইন মেনেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আদালতের পক্ষ থেকে এই যুক্তি-কোনোভাবেই মানা হয়নি। তিন সপ্তাহের মধ্যে আবেদনকারীর পাসপোর্ট ১০ বছরের জন্য নবীকরণ করতে হবে এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এর পাশাপাশি বলা হয়েছে বিশেষ আদালতের অনুমতি নিতে হবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ও বেশ কিছু শর্ত আছে সেগুলোও মানতে হবে।  

আদালতের এই রায় খুশি আবেদনকারী। ‌ এতে বহু মানুষের উপকার হবে বলে মনে করছেন আইনজীবীরা। কারণ অনেক সময় তেই পাসপোর্ট রিনিউ-এর ক্ষেত্রে নানান দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে। আদালতের এই সিদ্ধান্তের ফলে সেই সমস্ত কেটে যাবে।

17 Views 0 Likes 0 Comments

Related News

NEP 2020: বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার বৈদিক গণিত ও চাণক্য নীতি! বদলাচ্ছে উচ্চশিক্ষার সিলেবাস, কী কী পড়বেন পড়ুয়ারা?
মহানগর

NEP 2020: বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার বৈদিক গণিত ও চাণক্য নীতি! বদলাচ্ছে উচ্চশ...

কলকাতা: বাংলার উচ্চশিক্ষার পাঠ্যক্রমে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে জায়গা পেতে চলেছে প্রাচীন ভারতীয় জ্ঞান ও শাস্ত্রচর্চা। গণিতের পাঠ্যক্রমে যুক্ত হতে পারে বৈদিক গণিত এবং রাষ্ট্রবিজ্ঞানে...

০৪ নভে ২০২৬, ১০:৫৫ এএম · 2 মিনিট
'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ
মহানগর

'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ

নিউজ ডেস্ক: SIR প্রক্রিয়ার পর এবার SSR বা Special Summary Revision নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন মমতা তৃণমূল সাংসদকুণাল ঘোষ। ভোটার তালিকা সংশোধন নিয়ে মঙ্গলবার CEO দফতরে সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকেই একাধিক দাবি ও আপত্ত...

০৩ নভে ২০২৬, ০৯:৪৫ পিএম · 2 মিনিট
Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরেই পুরভোটের প্রস্তুতি
মহানগর

Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক,...

নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পুরভোটের দামামা বাজার আগেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে নির্বাচন কমিশন। ২০২৭ সালের ১ জানুয়ারি দিনটিকে যোগ্যতার ভিত্তি বা ‘কাট-অফ ডেট’ ধরে গোটা রাজ্যে শুরু হ...

০৩ নভে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের
মহানগর

মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের

নিউজ ডেস্ক: গত ১ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির রামলীলা ময়দানে একজোট হয়েছিল বিরোধী দলগুলি। এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়, অধীর রঞ্জন চৌধুরী এবং মহম্মদ সেলিমকে একসঙ্গে রাস্তায় ...

০৩ নভে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.