JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

মিড-ডে মিলের গুণমান বাড়াতে রান্নার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুরে

মিড-ডে মিলের গুণমান বাড়াতে রান্নার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর: স্কুল পড়ুয়াদের জন্য পরিবেশিত মিড-ডে মিলকে আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পিএম পোষণ প্রকল্পের আওতায় রান্নার কাজে যুক্ত কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, যেখানে খাদ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি এবং খাদ্যে ভেজাল শনাক্ত করার বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।

তমলুকের নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় কোলাঘাট, পাঁশকুড়া, ময়না-সহ তমলুক মহকুমার বিভিন্ন ব্লক থেকে প্রায় ১৪৬ জন রান্নার কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। এছাড়াও জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক মোনিয়া চ্যাটার্জী এবং ফুড সেফটি ইন্সপেক্টর সুমন রানা, উজ্জ্বল সরকার, পায়েল চক্রবর্তী, ইন্দ্রনীল সরকার ও শ্রাবণী সাহা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে রান্নার কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। রান্নার সময় ক্যাপ ও অ্যাপ্রন ব্যবহার, রান্নাঘর পরিষ্কার রাখা, খাবার ও পানীয় সবসময় ঢেকে রাখা, নিরাপদভাবে খাদ্য সংরক্ষণ এবং পরিবেশনের নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি বাজার থেকে খাদ্যসামগ্রী কেনার সময় প্যাকেটের লেবেল পড়ে মান যাচাই করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল খাদ্যে ভেজাল শনাক্ত করার বাস্তব প্রশিক্ষণ। ‘ম্যাজিক বক্স’-এর সাহায্যে কীভাবে বাড়িতেই প্রাথমিকভাবে খাদ্যে ভেজাল পরীক্ষা করা যায়, তার প্রদর্শনী দেখানো হয়। বিশেষ করে খোলা মশলা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এবং মেটানিল ইয়েলো বা ‘কামধেনু রং’-এর মতো ক্ষতিকর নন-ফুড কালার ব্যবহারের ঝুঁকি সম্পর্কে রান্নার কর্মীদের সচেতন করা হয়।

জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, স্কুল পড়ুয়াদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। রান্নাঘরের স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য প্রস্তুতি, সংরক্ষণ এবং ভেজাল খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মিড-ডে মিলের গুণগত মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ভাত, ডাল, সবজি, ডিম-সহ সুষম খাদ্য পরিবেশন করা হয়। সেই খাবার যেন নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষা ও স্বাস্থ্য মহলের প্রতিনিধিরা।

17 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.