নয় এ-যেন এক রহস্য। রাতের অন্ধকারে একাধিক স্কুলে তালা ভাঙলেও চুরি গেল না কোনো মূল্যবান সামগ্রী। দুষ্কৃতীদের এই আজব কান্ডে হতবাক স্কুল কর্তৃপক্ষ। ঠিকই উদ্দেশ্যে এই চুরি সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
মঙ্গলবার গভীর রাতে জয়পুর উচ্চ বিদ্যালয় এবং রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউটে দুষ্কৃতীরা হানা দেয়। প্রধান শিক্ষকের অফিসের দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। আলমারি, টেবিল, ড্রয়ার বিভিন্ন জায়গার তালা ভাঙা হয়। কিন্তু চুরি করা হয় না কোন কিছু। এমনকি সেখানে একটি ব্যাগের মধ্যে থাকা কিছু খুচরো টাকা ও একটি রুপোর চেন বের করা হয়। কিন্তু সেগুলোও না নিয়ে গিয়ে টেবিলে রেখে যায় দুষ্কৃতীরা। আর এই ঘটনায় রহস্যের দানা বাধছে। ঘটনাটিকে সাধারণ চুরি হিসেবে দেখা হলেও এর নেপথে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই ঘটনার ঠিক দুদিন আগে জয়পুর ব্লকের আরও কয়েকটি বিদ্যালয়ে একই কায়দায় তালা ভেঙে তাণ্ডব চালানো হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আর তাতেই একাধিক প্রশ্ন উঠছে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। পরপর একাধিক বিদ্যালয়ে হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।