JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০১:৪১ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় বদলের প্রস্তুতি, নজরে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা এনসিপিআই সদস্যরাও

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় বদলের প্রস্তুতি, নজরে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা এনসিপিআই সদস্যরাও

নিউজ ডেস্ক: নতুন দলীয় কাঠামো চূড়ান্ত হওয়ার পর এ বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে। বিজেপির নতুন টিম তৈরি হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে বেশ কিছু মন্ত্রীকে সরিয়ে নতুন মুখ, তরুণ নেতা এবং শরিক দলের প্রতিনিধিদের জায়গা দেওয়ার প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। বর্তমানে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৬৯। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ৮১ জন থাকতে পারেন। ফলে এখনও ১২টি পদ খালি রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে উত্তরপ্রদেশ, গুজরাট-সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোটকে মাথায় রেখেই রদবদলের ছক তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মন্ত্রিসভায় কয়েকটি পরিবর্তন হয়েছে। শিক্ষামন্ত্রীর পদ ছেড়েছেন ধর্মেন্দ্র প্রধান। রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়ায় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন এবং রেল প্রতিমন্ত্রী রবনীত সিংহ বিট্টুও সরে গিয়েছেন। দলীয় সংগঠনে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরাও এবার নজরে। দিল্লি ও উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি হয়েছেন হর্ষ মালহোত্র এবং পঙ্কজ চৌধুরী। আবার বিজেপির কেন্দ্রীয় কাঠামোয় কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। নভেম্বরেই রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলেছে পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী বিএল বর্মার। কাজের মূল্যায়নের ভিত্তিতেও কয়েক জনকে বাদ দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।

মন্ত্রিসভায় কারা ঢুকবেন, সেই হিসাবেও একাধিক সমীকরণ কাজ করছে। বয়স গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে অন্তত ১২ জন ক্যাবিনেট মন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর বয়স ৭০-এর বেশি। ৮১ বছরের জিতন রাম মাঝি সবচেয়ে প্রবীণ মন্ত্রী। অন্য দিকে ৩৮ বছরের কে রামমোহন নায়ডু সবচেয়ে কমবয়সি। তরুণ ও মহিলা মন্ত্রীর সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। হিমাচল প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাট থেকে নতুন মুখ আসতে পারে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনার সাংসদ সংখ্যা বাড়ায় তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডের নামও মন্ত্রিসভার সম্ভাব্য মুখ হিসেবে ঘুরছে।

শরিক সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পঞ্জাবে আম আদমি পার্টি ছেড়ে বিজেপির সঙ্গে আসা সাত রাজ্যসভা সাংসদের গোষ্ঠী প্রতিনিধিত্ব পেতে পারে। বিজেপি-অকালি দল জোট ফের গড়ে উঠলে হরসিমরত কৌর বাদলের প্রত্যাবর্তনের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে গিয়ে এনডিএ-কে সমর্থন করা সাংসদদেরও মন্ত্রিসভায় জায়গা দেওয়ার আলোচনা চলছে। এই তালিকায় শতাব্দী রায়, জুন মালিয়া-সহ রয়েছেন মোট ২০ জন। পাশাপাশি তামিলনাড়ুতে ডিএমকে এবং মহারাষ্ট্রে এনসিপি-কে ঘিরেও নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা রয়েছে। এরই সঙ্গে ১৪ জন মন্ত্রীর হাতে একাধিক দফতরের দায়িত্ব থাকায় কাজের চাপ কমাতেও রদবদল করা হতে পারে। তবে কবে সেই পরিবর্তন হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি বিজেপি।

 

 

49 Views 0 Likes 0 Comments

Related News

Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা
রাজনীতি

Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট...

পর্দায় ফাটাকেষ্টরূপে তাঁকে দেখা গিয়েছিল মন্ত্রীর ভূমিকায়। এ বার বাস্তবেও প্রশাসনের মঞ্চে নয়া ভূমিকায় মিঠুন চক্রবর্তী।

০৭ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 3 মিনিট
কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক
রাজনীতি

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় দলীয় কর্মীসভা। আর সেখান থেকেই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবারের ‘ব্ল্যাকআউট’ মন্তব্যের পর মঙ্গলবার তিনি অতিবামপন্থী ও যাঁ...

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
রাজনীতি

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর...

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লো...

২৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!
রাজনীতি

‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার আরও প্রকাশ্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.