JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
Horoscope: আজ ভাগ্য খুলতে পারে ৫ রাশির! নতুন কাজের সুযোগ থেকে পারিবারিক সুখ, কী বলছে ১২ রা... Weather: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! ফিরছে শীতের আমেজ, বৃষ্টির সম্ভাবনা কোথায়? জে... Tulu Mondal : নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধার, ফের সিআইডির তলব টুলু মণ্ডলকে Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় বদল, বাদ পড়বেন কারা? Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর ! NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Horoscope: আজ ভাগ্য খুলতে পারে ৫ রাশির! নতুন কাজের সুযোগ থেকে পারিবারিক সুখ, কী বলছে ১২ রা... Weather: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! ফিরছে শীতের আমেজ, বৃষ্টির সম্ভাবনা কোথায়? জে... Tulu Mondal : নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধার, ফের সিআইডির তলব টুলু মণ্ডলকে Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় বদল, বাদ পড়বেন কারা? Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর ! NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্...

রাখির বাজারে ‘মোদি ম্যাজিক’, দেশে-বিদেশে বাড়ছে চাহিদা!

রাখির বাজারে ‘মোদি ম্যাজিক’, দেশে-বিদেশে বাড়ছে চাহিদা!

নদিয়া, রেশমি ব্যানার্জি: ভ্রাতৃত্বের বন্ধন রাখি বন্ধন। বাজার জুড়ে বিভিন্ন রাখি দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে, এবার বাম্পার হিট এই রাখি। বাজার জুড়ে দেদার বিকোচ্ছে নরেন্দ্র মোদির ছবি দেওয়া এই রাখি। শুধু শহর বা শহরতলী এলাকায় নয়, এই রাখির চাহিদা এখন রাজ্য জুড়ে বেশ বেড়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যেই এক অন্যতম উৎসব রাখি বন্ধন। বিভিন্ন জায়গায় এই দিনটিকে বিভিন্নভাবে পালন করা হয়।

সৌভ্রাতৃত্বের বন্ধনে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয়। বিভিন্ন ধরনের রাখি বাজারে মেলে। রাজ্য সরকারের পরিবর্তনের পর বাজারে এসেছে নতুন রাখি। যেখানে রয়েছে নরেন্দ্র মোদির ছবি। আর যে কারণে ব্যাপক বিক্রি রয়েছে এই রাখির। নদিয়া জেলা জুড়ে এই বিশেষ রাখির চাহিদা এখন তুঙ্গে।

রানাঘাটের শরৎপল্লী এলাকার বাসিন্দা পিউ ঘোষ পারিবারিকভাবে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে রাখি তৈরি করে নিজেদের পারিবারিক জীবিকা নির্বাহ করছেন। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এই কাজ করছেন তিনি। পিউ দেবীর বক্তব্য, প্রতিবছর বাজারে নিত্য নতুন রাখির চাহিদা থাকে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে এবারে নতুন এই রাখি তৈরি। রাখি তৈরি করা হয়েছে নরেন্দ্র মোদী এবং পদ্ম ফুলের ডিজাইনে। এই রাখিকে ঘিরে ক্রেতাদের উন্মাদনা চোখে পড়ার মতো।

শুধু গ্রামীন কিংবা শহরতলী এলাকায় এই রাখির চাহিদা সীমাবদ্ধ নেই। জেলার গণ্ডি ছাড়িয়ে এই রাখি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। জেলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালোরের মত মেগাসিটিগুলোতে। কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক সীমানা পাড়ি দিয়ে তা পৌঁছে যাচ্ছে নেপাল ও ভুটানেও।

পরিবার সূত্রে জানা গিয়েছে সারা বছর অল্পবিস্তর কাজ চললেও, মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন রাখি তৈরির ব্যস্ততা থাকে। গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নকশা দেওয়া রাখি তৈরি করেন তারা। সংসারে নিত্যদিনের কাজ শেষ করে অবসর সময়ে রাখি তৈরিতে ব্যস্ত থাকেন বাড়ির মহিলারা। 

উৎসবের মরশুমে রাখি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন গৃহবধূ থেকে মহিলারা। ব্যবসায়ীদের আশা রাখি বন্ধনের দিন আরও যত এগিয়ে আসবে তত নরেন্দ্র মোদী ও পদ্মফুল দেওয়া এই রাখির বিক্রি আরো বাড়বে। তাই উৎসবের দিন ঘনিয়ে আসতেই রাখির চাহিদা এবং লক্ষী লাভের আশায় সকলে।

49 Views 0 Likes 0 Comments

Related News

Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব
রাজ্য

Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব

পৌরাণিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে সঙ্গী করেই ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপিত হচ্ছে শিলিগুড়িতে।

২৪ নভে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষেবার ইঙ্গিত!
রাজ্য

NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC ব...

মায়াপুর ইসকন থেকে সরাসরি বালুরঘাট এবং শিলিগুড়ি পর্যন্ত চালু হল দুটি নতুন সরকারি বাস পরিষেবা। মঙ্গলবার এই দুই বাস পরিষেবার উদ্বোধন করেন NBSTC-র বহরমপুর ডিভিশনাল হেড দিব্যেন্দু আচার্য।

২৪ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!
রাজ্য

Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!

বাংলাদেশি সন্দেহে এনামুল মোল্লা নামে এক টোটোচালককে আটক করেছে কুলতলি থানার পুলিশ। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় বলে পুলিশের দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

২৪ নভে ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা
রাজ্য

ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা

নিউজ ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই ছিলেন এলাকাছাড়া। দীর্ঘদিন গ্রামে দেখা মেলেনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। অবশেষে সোমবার রাতে গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ, তাঁকে দেখেই তাড়া...

২৪ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.