JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৮:৪৩ পিএম
Breaking
IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চ... সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ ‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চ... সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ ‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফি বাগান ব্রিগেডে

IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফি বাগান ব্রিগেডে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: শুরু আইএফএ শিল্ড । প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-শ্রীনিডী এফসি । প্রথম ম্যাচেই দাপট সদ্য কলকাতা লিগ জয়ী সবুজ-মেরুনের । আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিডীকে ৬-০ গোলে হারায় পানোসের দল । হ্যাটট্রিক চ্যাংতের।

ম্যাচে শুরু থেকেই দাপট বজায় রাখে সবুজ-মেরুন । যার ফলে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান । জেমি ম্যাকলারেনের পাশে গোল করেন অভিষেক ধনঞ্জয় । এরপর পাল্টা আক্রমণ চালায় শ্রীনিডী এফসি । যার ফলে ২৪ মিনিটে অদ্রিয়ানোর জোড়াল শট ধেয়ে আসে বাগানের তিনকাঠিতে । যদিও তা বাচিয়ে দেন গোলরক্ষক বিশাল কাইথ ।

এরপর পাল্টা আক্রমণ চালায় সবুজ-মেরুন । ৩৭ মিনিটে সুযোগ চলে আসে বাগানের সামনে । তবে তা নষ্ট করেন মিগুয়েল । ম্যাচের ৪১ মিনিটে একেবারের বক্সের বাইরে থেকে ফ্রিকিক পায় শ্রীনিডী। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা । তবে এরই পর পাল্টা আক্রমণ চালায় মোহনবাগান । যার ফলে ম্যাচের ৪৩ মিনিটে ২-০ এগিয়ে যায় পানোসের দল । মিগুয়েলের পাশে গোল করে দলকে ২-০ এগিয়ে দেন চ্যাংতে । যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ২-০।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় থাকে মোহন-বাগানের । যার ফলে বাকি ৪ গোল হয় দ্বিতীয়ার্ধেই । ম্যাচের ৫২ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । ম্যাকলারেনের পাস থেকে দলের তিন নম্বর, এবং নিজের জোড়া গোল করেন চ্যাংতে । এরপর ৫৭ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় পানোসের দল । বাগানের হয়ে গোল করে এদিন নিজের হ্যাটট্রিক করেন তিনি । এরপরও দাপট বজায় থাকে সবুজ-মেরুনের । যার ফলে ম্যাচের ৮০ মিনিটে গোল করে বাগানকে ৫-০ এগিয়ে দেন সন্দীপ মালিক । এরপর ৮২ মিনিটে বাগানকে ৬-০ গোলে এগিয়ে দেন  আরউইন।

এদিকে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে বিশেষ চমক আইএফএ-র । এদিন সদ্য চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ব্রিগেডের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ । শুধু তাইনয়, কলকাতা লিগ নিয়ে ঘোরা হয় মাঠ । এরপর ম্যাচ শেষে ট্রফি নিয়ে গোটা মাঠ ঘোরেন বাগান ফুটবলাররা । দেখা যায় উচ্ছাস । মাঠে ছিলেন বাগান সভাপতি দেবাশিস দত্ত ।

এদিকে প্রথম ম্যাচ জিতে উচ্চাসিত বাগান কোচ পানোস । দলের খেলায় খুশি তিনি। পরের ম্যাচ নর্থইস্ট । সেই ম্যাচ নিয়ে এখন দিয়েই পরিকল্পনা শুরু বাগান কোচের । অপরদিকে হ্যাটট্রিক করে ম্যাচের সেরা চাংতে । দলের হয়ে এমন পারফম্যান্স করতে পেরে খুশি তিনি ।

বিজ্ঞাপনrrr
44 Views 0 Likes 0 Comments

Related News

মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের
ময়দান

মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের

স্পোর্টস ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানেই অভিষেক শর্মাকে নিয়ে দুটি সম্পূর্ণ বিপরীত ছবি দেখল ক্রিকেট দুনিয়া। আগের সপ্তাহেই আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি
ময়দান

মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি

স্পোর্টস ডেস্ক: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণও করলেন মীরাবাঈ চানু। বুধবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসের চতুর্থ দিনে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতে ইতিহাস গড়লেন তিনি। মোট ১৯৮ কেজি ওজন তুলে এশিয়াডে ...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন! ইরানকে ৩৭-২৩ উড়িয়ে দিল ভারতের নারীবাহিনী
ময়দান

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন! ইরানকে ৩৭-২৩ উড়িয়ে দিল ভারতের নারীবাহিনী

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের কবাডিতে জয়ের দৌড় অব্যাহত ভারতীয় মহিলা দলের। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ইরানকে ৩৭-২৩ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত। শুরুটা অবশ্য ভারতের পক্ষে ছিল না। ...

২৩ সেপ্টে ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
কঠিন সময়ে পাশে গীতশ্রী, আবেগঘন বার্তায় ফুটে উঠল তাঁদের সম্পর্ক
ময়দান

কঠিন সময়ে পাশে গীতশ্রী, আবেগঘন বার্তায় ফুটে উঠল তাঁদের সম্পর্ক

স্পোর্টস ডেস্ক: ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুটবলার প্রবীর দাস। দীর্ঘ প্রায় ১৫ বছরের পেশাদার কেরিয়ারের পর চোট ও শারীরিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গে আবেগঘন হয়ে উ...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৫৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.