JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম
Breaking
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
ছবি: ছানা সহ মা চিতা গাছের ডালে

নিউজ ডেস্ক: উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা। অরণ্যের এই নিবিড় মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

তবে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এটি কেবল মিষ্টি ও সাধারণ দৃশ্য নয়, প্রকৃতির আদিম নিয়মে এ যেন আজীবন বেঁচে থাকার লড়াইয়ের হাতেখড়ি।

https://x.com/supriyasahuias/status/2103717052423004337

বন্যপ্রাণ জগতে মা ও সন্তানের এই অচ্ছেদ্য বন্ধন নিয়ে দীর্ঘ চার দশক ধরে চলা এক গবেষণার ফলাফল সম্প্রতি ‘জার্নাল অফ অ্যানিম্যাল ইকোলজি’-তে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে, একটি মা চিতা তার শাবককে সাধারণত ৯ মাস থেকে শুরু করে প্রায় ৩৫ মাস পর্যন্ত আগলে রাখে। বিশেষ করে জঙ্গলে যখন শিকারের অভাব দেখা দেয় বা খাদ্যের সংকট তীব্র হয়, তখন মা ছানাদের ছেড়ে একা বাঁচতে যায় না। বরং তার উল্টোটাই দেখা যায়,  সন্তান স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেশি সময় ধরে মা সন্তানদের সঙ্গেই থাকে। স্তন্যপান ছাড়ার পরও বহুদিন পর্যন্ত শাবকদের প্রধান খাবারের জোগান মা একাই শিকার করে এনে দেয়।

শৈশবের এই শিক্ষা ও টান কি বড় বয়সেও থেকে যায়? বিজ্ঞান বলছে, অবশ্যই থাকে। ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত বাদামি ভাল্লুকদের ওপর করা একটি বিস্তৃত গবেষণায় ধরা পড়েছে চমৎকার এক চিত্র। দেখা গিয়েছে, পূর্ণবয়স্ক হয়ে মায়ের ডেরা ছেড়ে বহু দূর চলে যাওয়ার পরও সন্তানরা খাবার খোঁজার ক্ষেত্রে মায়ের শেখানো কৌশল ও খাদ্যভ্যাসই হুবহু বজায় রাখে। মায়ের পাশে থেকে শৈশবে পাওয়া সেই বাস্তব শিক্ষাই তাদের পরবর্তী জীবনে পথ দেখায়।

প্রজাতিভেদে চিতাদের বেঁচে থাকার কৌশল বদলায় ঠিকই,  চিতার জন্য তা নিঃশব্দে গাছে চড়া আর ভাল্লুকের জন্য খাবার চিনে নেওয়া। কিন্তু অরণ্যের এই জীব বৈচিত্রের ভেতরেও একটি শাশ্বত সত্য লুকিয়ে রয়েছে। মানুষ হোক বা গভীর অরণ্যের বুনো শিকারী, জীবনের প্রথম পাঠ আর আত্মবিশ্বাসের বীজটা মায়ের সান্নিধ্যেই বেড়ে ওঠে সকলের।

বিজ্ঞাপনrrr
12 Views 0 Likes 0 Comments

Related News

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি
দেশ

চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাত...

সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণির যাত্রীতেই ট্রেনটির স্লিপার কামরা ঠাসা ছিল। সিটের আশপাশে বহু মহিলা ও শিশু যাত্রীও উপস্থিত ছিলেন। সেই অবস্থাতেই এক ব্যক্তি কামরার মেঝেতে, যাত্রীদের চলাচলের পথেই সরাসরি প্রস্রাব করতে শুরু করেন। বিষয়টি সকলের নজরে আসতেই কামরা জুড়ে তীব্র অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা কয়েকজন যাত্রী সঙ্গে সঙ্গে এগিয়ে এসে চরম আপত্তি জানান এবং প্রকাশ্যে এমন কাজের কারণ জানতে চান।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৮ পিএম · 2 মিনিট
৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই কোর্টের
দেশ

৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় র...

প্রয়াগরাজ: গর্ভাবস্থার পাঁচ মাস বা ২০ সপ্তাহ পার হওয়ার পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হলে, সেটিকে মায়ের মৃত্যুর সঙ্গে এক করে দেখা যাবে না। দুর্ঘটনায় এমন ভ্রূণের মৃত্যু হলে তা অনাগত সন্তানের পৃথক ক্ষতি হিসেবে বিবেচনা করে পরিবা...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট
রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ
দেশ

রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ

রাতের অন্ধকারে শত শত পড়ুয়া ক্যাম্পাসের একটি প্রবেশ পথের সামনে জড়ো হয়। সেখানে নিরাপত্তার জন্য বসানো ছিল স্বয়ংক্রিয় ফ্ল্যাপ ব্যারিয়ার বা টার্নস্টাইল গেট। পড়ুয়ার দল সেই গেটগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। একদল যুবক, যাদের অনেকেই কাপড় বা রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে, হাতে লোহার রড ও পাইপ। তা দিয়ে একের পর এক গেটে অনবরত আঘাত করছে তারা। ক্রমাগত আঘাতে কাচ ও ধাতুর তৈরি আধুনিক যন্ত্রাংশ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। এই তাণ্ডবে চত্বরে রাখা ট্রাফিক শঙ্কু, ব্যারিকেড ও পথনির্দেশক বোর্ডও রেহাই পায়নি।

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.