JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী

মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের

মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের
সোহিনীর পাশে তার মা নন্দিনী মুখোপাধ্যায় পাল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নন্দিনী চিঠিতে উল্লেখ করেছেন মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা। তাপস পালের মৃত্যুর সময় সোহিনী মুম্বইয়ে ছিলেন তখন। মাকে একা না রেখে তাঁর পাশে থাকার জন্য কোনও দ্বিমত না রেখেই কলকাতায় ফিরে এসেছিলেন মুম্বই ছেড়ে বলে জানিয়েছেন নন্দিনী। 

প্রতিযোগীদের মধ্যে সংঘাত ততই বাড়ছে, বিগ বসের ঘরে যত দিন গড়াচ্ছে। টিকে থাকার কৌশল, লড়াইয়ের পরিকল্পনা, প্রতিপক্ষকে চাপে রাখা—সবই বিগ-বসের খেলার অংশ। কিন্তু সেই লড়াইয়ের মধ্যেই কখনও কখনও এমন কিছু মন্তব্য বা আচরণ সামনে আসছে, যা ঘরের বাইরেও তৈরি করছে বিতর্ক। সৃজলা গুহকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের পর এবার সোহিনীকে করা নন্দিনী দত্তের মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। আর মেয়েকে নিয়ে মুখ খুললেন সোহিনীর মা নন্দিনী মুখোপাধ্যায় পাল।

সাম্প্রতিক পর্বে বিগ বসের ঘরে সোহিনী ও নন্দিনীর মধ্যে বচসা শুরু হয় একটি টাস্ক চলাকালীন। কথার লড়াই পৌঁছে যায় এক পর্যায়ে ব্যক্তিগত জায়গায় । সোহিনীকে উদ্দেশ্য করে নন্দিনী দাবি করেন, তিনি প্রিভিলেজড এবং জীবনে তেমন কিছু করেননি। স্বাভাবিকভাবেই সেই মন্তব্যের জবাব দেন সোহিনীও। তবে বিতর্ক থামেনি সেখানেই। এবার মেয়ের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নন্দিনী দত্তকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন সোহিনীর মা।

https://www.facebook.com/nandini.mukherjeepaul.1/posts/4396069543987501?ref=embed_post

সেই চিঠিতে তুলে ধরেছেন সোহিনীর কাজের জীবন ও তাঁর নিজের পরিচয় সোহিনীর মা। তাঁর বক্তব্য, শুধুমাত্র অভিনেতা তাপস পালের মেয়ে হিসেবেই সোহিনীকে বিচার করা উচিত নয়। ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সোহিনী। মাত্র দশম শ্রেণিতে পড়ার সময় অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছিলেন তিনি। পরবর্তী সময়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতেও অভিনয় করেছেন। বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি প্রজেক্টেও কাজ করেছেন বলে জানিয়েছেন তাঁর মা।

মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের কথাও চিঠিতে উল্লেখ করেছেন নন্দিনী। তাপস পালের মৃত্যুর সময় সোহিনী তখন মুম্বইয়ে ছিলেন। মাকে একা না রেখে তাঁর পাশে থাকার জন্য কোনও দ্বিধা না করেই মুম্বই ছেড়ে কলকাতায় ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন নন্দিনী। তাঁর মতে, একজন পরিচিত অভিনেতার পরিবারে জন্ম নেওয়া হয়তো বাড়তি সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগ ধরে রেখে নিজের জায়গা তৈরি করা সম্পূর্ণ আলাদা বিষয়। সোহিনী নিজের কাজ এবং পরিশ্রমের মাধ্যমেই তাঁর পরিচয় তৈরি করেছেন বলেই দাবি মায়ের। 

মেয়ের ব্যক্তিগত জীবন নিয়েও আবেগ তাড়িত হয়ে পড়েছেন নন্দিনী। বিশেষ করে পোষ্যদের প্রতি সোহিনীর দায়িত্ববোধ ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এইসব জায়গাগুলিই তাঁর মেয়েকে নিয়ে তাঁকে গর্বিত করে। নন্দিনী মুখোপাধ্যায় পালের বক্তব্য, মানুষের পেশাগত সাফল্য দিয়ে তাঁর সম্পূর্ণ ব্যক্তিত্বকে বিচার করা যায় না।

বিজ্ঞাপনrrr
14 Views 0 Likes 0 Comments

Related News

‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের
বিনোদন

‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের

নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক চ্যানেলে এদিন মুখ খুললেন প্রাক্তন বিগ-বস বিজেতা অনীক ধর, তিনি বলেন - "মানুষের ভদ্র মানুষ পছন্দ হয়না। সুখে থাকলে ভুতে কিলয়.. এটা এমনি এমনি বলে না। ভাল লাগল? বিগ বস বাংলার ঘরে এক ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই
বিনোদন

হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে (Bigg Boss) উত্তেজনা, খেলা, সবার টিকে থাকার লড়াইয় প্রতিদিন আবেগ এবং নানা নাটকীয় মূহুর্তের সম্মুখীন করছে বাংলার দর্শকদের। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁদের মানসিক টানাপোড়েন...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার
বিনোদন

বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার

প্রিয়াংকার দাবি, বন্দে ভারত ট্রেনের সূচনা কিংবা কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত যে সমস্ত বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেছিলেন, সেগুলিতে কেবল সরকারি উদ্যোগ ও পরিষেবার তথ্য তুলে ধরা হয়েছিল, যেখানে কোনও রাজনৈতিক দলের নাম বা প্ররোচনা ছিল না।

২৭ সেপ্টে ২০২৬, ১২:১২ এএম · 2 মিনিট
‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বিনোদন

‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিউজ ডেস্ক: ‘বিগ বস' বাংলায় খেলার যত দিন এগোচ্ছে ততই রোমাঞ্চ বাড়ছে। বিগ বস-এর ট্রফি জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঘরের প্রত্যেক প্রতিযোগী। প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে বিগ বস-এর বাড়িতে। ক্যাপ্টেনসি টাস্ককে ঘিরে ঘো...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.