নন্দীগ্রাম, নিউজ ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এর পরেই নন্দীগ্রামের উপনির্বাচন। এই উপ নির্বাচনকে ঘিরে রীতিমতো জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল উপ নির্বাচনের লড়াইয়ে নেমে পড়েছেন। কেউ কাউকে কোনওভাবেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন তার আগেই তৃণমূলের দুই দাপুটে নেতার বাড়িতে পুলিশি হানা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলা সহ আরও কিছু মামলায় সেখ সুফিয়ানের বাড়িতে যায় পুলিশ। এছাড়াও ২০০৭ সালের পুরনো একটি মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে তল্লাশি চালায় নন্দীগ্রাম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ২০০৭, ২০০৯ এবং ২০১১সালের বেশ কিছু মামলায় শাহাবুদ্দিনের নামে ওয়ারেন্ট রয়েছে। তাই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে বাড়িতে শাহাবুদ্দিনকে পাওয়া যায়নি। তাই পুলিশ নিজের মত কাজ করেছেন।
যদিও শাহাবুদ্দিনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। তারা পুলিশকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছে তল্লাশিতে।
অপরদিকে সেখ সুফিয়ানের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে তিনিও বাড়িতে ছিলো না বলে জানা গিয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশকে সহযোগিতা করেছেন তল্লাশির কাজে। নির্বাচনের পূর্বে পুলিশের এই অভিযান যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
আসছে বিস্তারিত....