JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কাঠমান্ডু: ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে নেপাল। তিব্বত সীমান্তের কাছে মানাং জেলার হিমলাং হিমল এলাকায় রবিবার সকালে তুষারধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। নিখোঁজদের মধ্যে কয়েকজন ট্রেকিংয়ে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

প্রায় ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলাং হিমল নেপালের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ। রবিবার সকালে বেস ক্যাম্পের কাছেই আচমকা তুষারধস নামে। মুহূর্তের মধ্যে তুষারের স্তূপে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। এরপর থেকেই বেশ কয়েকজন পর্বতারোহী ও ট্রেকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে।

গত কয়েক দিন ধরে তিব্বত সীমান্ত সংলগ্ন পার্বত্য এলাকায় আবহাওয়ার অবনতি হয়েছে। প্রবল তুষারপাতের পাশাপাশি একটানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

হিমলাং হিমল অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযান চালানোও সহজ নয়। ট্রেকিং রুটের বাইরে হেলিকপ্টার পরিচালনার ক্ষেত্রেও বিশেষ অনুমতির প্রয়োজন হয়। ফলে আবহাওয়া খারাপ থাকলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

ট্রেকিং আয়োজকদের একজন মিংমা গিয়ালজে শেরপার বক্তব্য অনুযায়ী, গত সপ্তাহেই ওই এলাকায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময় বেশ কয়েকটি পর্বতারোহী দলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কয়েকজন স্বেচ্ছায় ওই এলাকায় থেকে যান। নিখোঁজদের মধ্যে তাঁদেরও কয়েকজন থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

নেপালে সাম্প্রতিক সময়ের একাধিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নতুন করে তুষারধসের ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত মাসে তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ হড়পা বানের ঘটনা ঘটেছিল। সেই দুর্যোগে বহু মানুষের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার পাহাড়ি এলাকায় তুষারধস। ফলে নিখোঁজদের দ্রুত উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে উদ্ধারকাজ আরও জোরদার করা হতে পারে বলে জানা যাচ্ছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি
দেশ

চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাত...

সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণির যাত্রীতেই ট্রেনটির স্লিপার কামরা ঠাসা ছিল। সিটের আশপাশে বহু মহিলা ও শিশু যাত্রীও উপস্থিত ছিলেন। সেই অবস্থাতেই এক ব্যক্তি কামরার মেঝেতে, যাত্রীদের চলাচলের পথেই সরাসরি প্রস্রাব করতে শুরু করেন। বিষয়টি সকলের নজরে আসতেই কামরা জুড়ে তীব্র অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা কয়েকজন যাত্রী সঙ্গে সঙ্গে এগিয়ে এসে চরম আপত্তি জানান এবং প্রকাশ্যে এমন কাজের কারণ জানতে চান।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.