JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০১:০৭ পিএম
Breaking
মোথাবাড়িকাণ্ডের তদন্তে এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব NIA-র SFI Protest: বই বিক্রিতেও বাধা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কলেজ স্ট্রিট অবরুদ্ধ এসএফআইয়ের, আ... Prince William: বিলাসবহুল গাড়ি ছেড়ে ই-রিকশায় রাজদম্পতি! মুম্বইয়ে উইলিয়াম-কেটের চমক Rachin Ravindra: ভারতের বিরুদ্ধে পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউয়ি তারকার Kuldeep Yadav: কুলদীপকে বাদ দেওয়া যেন দুধ থেকে মাছি তাড়ানোর মতো! নির্বাচকদের নিশানা প্রাক... Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী মোথাবাড়িকাণ্ডের তদন্তে এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব NIA-র SFI Protest: বই বিক্রিতেও বাধা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কলেজ স্ট্রিট অবরুদ্ধ এসএফআইয়ের, আ... Prince William: বিলাসবহুল গাড়ি ছেড়ে ই-রিকশায় রাজদম্পতি! মুম্বইয়ে উইলিয়াম-কেটের চমক Rachin Ravindra: ভারতের বিরুদ্ধে পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউয়ি তারকার Kuldeep Yadav: কুলদীপকে বাদ দেওয়া যেন দুধ থেকে মাছি তাড়ানোর মতো! নির্বাচকদের নিশানা প্রাক... Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী

মোথাবাড়িকাণ্ডের তদন্তে এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব NIA-র

মোথাবাড়িকাণ্ডের তদন্তে এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব NIA-র
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়িকাণ্ডের তদন্তে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামী মহম্মদ মেহেবুব আলমকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। আগামী সপ্তাহে দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। মোথাবাড়িতে SIR-সংক্রান্ত ঘটনায় বিচারকদের ঘেরাও এবং তাঁদের গাড়িতে হামলার অভিযোগের তদন্তের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে দু’জনকে তলব করায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

চলতি বছরের গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর-এর দায়িত্ব পালন করছিলেন সাত জন বিচারবিভাগীয় আধিকারিক। সেই সময় তাঁদের ঘেরাও করে রাখা হয় এবং সরকারি গাড়িতে ভাঙচুর ও হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সাতজন বিচারককে গভীর রাত পর্যন্ত কালিয়াচক-২ ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়। শেষপর্যন্ত কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে অবরুদ্ধ আধিকারিকদের উদ্ধার করে। প্রশাসনিক কাজে বাধা ও আধিকারিকদের ওপর হামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী সময়ে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে।

এরপর থেকেই তদন্তে দফায় দফায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। এই মামলায় তদন্তের স্বার্থে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করা হল। আগামী সপ্তাহে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

SFI Protest: বই বিক্রিতেও বাধা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কলেজ স্ট্রিট অবরুদ্ধ এসএফআইয়ের, আটক দেবাঞ্জন
মহানগর

SFI Protest: বই বিক্রিতেও বাধা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কলেজ স্ট্রিট অবরুদ্ধ এসএফ...

নিউজ ডেস্ক: কলেজ স্ট্রিটে বই বিক্রি করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ তুলল এসএফআই। সোমবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী বইয়ের স্টল তৈরি করতে গেলে পুলিশ বাধা দেয় বলে দাবি সংগঠনের। এর প্রতিবাদে মঙ্গ...

১৭ নভে ২০২৬, ১২:৪৩ পিএম · 1 মিনিট
Abhishek Banerjee: আদালতের রোষে অভিষেক! ১৫ দিনের ডেডলাইন, জবাব না দিলেই বড় বিপদ?
মহানগর

Abhishek Banerjee: আদালতের রোষে অভিষেক! ১৫ দিনের ডেডলাইন, জবাব না দিলেই বড় বিপদ?

গত ৭ নভেম্বর কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে দুষ্কৃতীদের আনাগোনা ও হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার পর এক্স হ্যান্ডেল এ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কে 'নীরব দর্শক' বলেও কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্য নিয়েই আদালতে আপত্তি ওঠে।

১৭ নভে ২০২৬, ১১:১৮ এএম · 2 মিনিট
গীতাপাঠের পর এবার হনুমান চালিশা! নেতাজি ইন্ডোরে মেগা আয়োজন, একই মঞ্চে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, আর কারা?
মহানগর

গীতাপাঠের পর এবার হনুমান চালিশা! নেতাজি ইন্ডোরে মেগা আয়োজন, একই মঞ্চে মুখ্যমন্ত্রী...

কলকাতা, নিউজ ডেস্ক: গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠের বিরাট আয়োজন হল কলকাতায়। আজ, ১৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ‘সনাতন ভাইবস’ অনুষ্ঠান। রামানন্দ মিশন ও অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে পাঁচ লাখ ব...

১৭ নভে ২০২৬, ১০:২০ এএম · 1 মিনিট
SSKM : এসএসকেএমের অ্যানেক্স হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সের পাল্টা প্রশ্নে ক্ষোভ রোগীর পরিবারের
মহানগর

SSKM : এসএসকেএমের অ্যানেক্স হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সের পাল্টা প্র...

ঘটনার সূত্রপাত গত সোমবার। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৭৭ বছরের অঞ্জনা মান্নাকে এসএসকেএমে নিয়ে আসেন তাঁর ছেলে উৎপল মান্না। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকেরা তাঁকে এসএসকেএমের অধীনস্থ রামরিক অ্যানেক্স হাসপাতালের ‘হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট’ -এ ভর্তি করেন

১৬ নভে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.