JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ১১:২২ পিএম
Breaking
সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের

বিতর্কের মাঝেই বড় উদ্যোগ ,সীতার পাশে অগ্নিমিত্রা

বিতর্কের মাঝেই বড় উদ্যোগ ,সীতার পাশে অগ্নিমিত্রা

কলকাতা, নিউজ ডেস্ক: কয়েকদিন আগেও পার্কস্ট্রিটের ফুটপাথেই ছিল তাঁর ঠিকানা। ফুটপাথের এক কোণে পরিবারকে সঙ্গে নিয়ে দিন কাটাতেন 'সীতা'। তাঁকে ঘিরে মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক জল্পনা। এবার সেই 'সীতার' জীবনে এল বড় পরিবর্তনের খবর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, সীতা দেবী ও তাঁর পরিবারের জন্য পছন্দঅনুযায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুধু মাথা গোজার ঠাঁই নয়, সীতার জন্য একটি ছোট কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করে এই খবর জানান অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, সীতা দেবীকে আর যাতে ফুটপাথে জীবন কাটাতে না হয় এবং পরিবারটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কয়েকদিন আগে পার্ক স্ট্রিটের মত একটি ব্যস্ত এলাকায় ফুটপাথে বসবাস এবং সেখানে স্টোভে দুধ গরম করার বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল। সেই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এদিন রাখি বন্ধন অনুষ্ঠানে গিয়ে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী।

অগ্নিমিত্রার বক্তব্য, তিনি সীতার বিরুদ্ধে নয়। তাঁর আপত্তি ছিল ব্যস্ত রাস্তার পাশে ফুটপাথে স্টোভ বসিয়ে রান্না বা দুধ গরম করার মত পরিস্থিতি নিয়ে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, তাঁর বক্তব্যের ধরনের ভুল হয়ে থাকতে পারে। তবে, এই বিতর্কের মাঝেই সীতার জন্য বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টি সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিন, গড়িয়া মোড়ে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন কর্মসূচিতেও দেখা যায় অগ্নিমিত্রাকে। পথচারী, গাড়িচালক এবং ফুটপাথবাসীদের হাতে রাখি পরান তিনি। ফুটপাথে থাকা শিশুদের হাতে ও রাখি পরিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বর্ণপরিচয় ও পড়াশোনার সামগ্রী। দেওয়া হয় মিষ্টিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলা মোর্চার সদস্যরা তাঁর হাতে রাখি পরান।

অগ্নিমিত্রা এদিন, ফুটপাথবাসীদের সেল্টার হোমে থাকার অনীহা এবং আবাসন ও সরকারি প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি সীতা প্রসঙ্গে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবিরকে আক্রমণ করেন তিনি।

50 Views 0 Likes 0 Comments

Related News

KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায় বিজেপি
মহানগর

KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের...

ইডেনের এই বিশেষ অনুষ্ঠানে সরকারি উদ্যোগে সমবেত হয়েছিল অজস্র মানুষের ভিড়। গ্রামবাংলা থেকে নিয়ে আসা লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, একের পর এক মাতৃপ্রতিমার সমাহার সব মিলিয়ে এক বিশাল কার্নিভালের চেহারা নিয়েছিল এলাকাটি। কিন্তু উৎসবের মূল চালিকাশক্তি ও ভাবাবেগ নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। শাস্ত্রীয় ঐতিহ্যে মহালয়া মানে যেখানে চণ্ডীপাঠ ও আগমনীর সুর, সেখানে দেবীপক্ষের সূচনালগ্নেই বেজে উঠল ভাসানের বাজনা। কুণাল ঘোষের বক্তব্য, আবাহনের লগ্নকে এমন বিসর্জনের নৃত্যে পরিণত করা সত্যিই নজিরবিহীন।

১২ অক্টো ২০২৬, ০৯:৪৯ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের
মহানগর

Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রথম রাজ্য পুলিশের নিয়োগ। দেবীপক্ষ শুরু হতেই নবনিযুক্ত পুলিশ কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নি...

১২ অক্টো ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের
মহানগর

Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃ...

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। মঙ্গলবারের মিছিলকে সফল করতে সোমবার থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ দলীয় কর্মী-সমর্থকদেরও রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

১২ অক্টো ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ১১,৫৯৩ জনের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র! আরও ৯ হাজার নিয়োগের ঘোষণা শুভেন্দুর, বদলাচ্ছে নিয়মও
মহানগর

Suvendu Adhikari: ১১,৫৯৩ জনের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র! আরও ৯ হাজার নিয়োগের ঘ...

নিউজ ডেস্ক: রাজ্যের পুলিশ নিয়োগে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ১১,৫৯৩ জনের হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়ে তিনি আরও নিয়োগের আশ্বাস দিয়েছেন। তাঁর ঘোষণ...

১২ অক্টো ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.