JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩১ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

ইডির ফ্রিজ করা ৩ অ্যাকাউন্টে স্বস্তি নয়, সুপ্রিমেও ধাক্কা কালীঘাট তৃণমূলের

ইডির ফ্রিজ করা ৩ অ্যাকাউন্টে স্বস্তি নয়, সুপ্রিমেও ধাক্কা কালীঘাট তৃণমূলের

তৃণমূলের মোট তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি।  দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। যেখানে সর্বমোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। কিন্তু এখানেও ধাক্কা পেল দল।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, মূল মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করা হবে না। আগামী মঙ্গলবার কালীঘাট তৃণমূল এবং ইডি উভয় পক্ষের বক্তব্য শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারপতিএম. এম. সুন্দরেশের বেঞ্চ। সোমবার শুনানিতে দলের পক্ষের আইনজীবী কপিল সিব্বল জানান, সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নিত্যদিনের খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অপর আইনজীবী মেনোকা গুরুস্বামীর দাবি দলের ২১৫ জন কর্মীর বেতনও বকেয়া রয়েছে।

অন্যদিকে, বিপক্ষীয় অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু এই দাবি খণ্ডন করে বলেন, কালীঘাট তৃণমূলের কাছে এখনও অন্তত ১৬৪ কোটি টাকা রয়েছে। তারপরই বিচারপতি জানতে চান, দৈনন্দিন খরচ চালানোর জন্য কলকাতা হাই কোর্ট নিযুক্ত প্রশাসকের মাধ্যমে সীমিত অর্থ ব্যবহারের কোনও ব্যবস্থা করা যায় কি না। তবে এ বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

যদিও এর আগে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, ইডির সিজ করা তিনটি অ্যাকাউন্ট আপাতত বন্ধ থাকবে এবং ওই অর্থ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তারপরেই কালীঘাট তৃণমূল আবেদন করে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত পৃথক একটি মামলায় পুলিশের নির্দেশে ফ্রিজ হয়েছিল দলের অন্য কিছু ব্যাংক একাউন্ট। তবে তা ব্যবহারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট শত সাপেক্ষ অনুমতি দিয়েছে। আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের তত্ত্বাবধানে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে ওই একাউন্ট থেকে খরচ চালানোর অনুমতি রয়েছে। 

নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট একাউন্টের অনুমোদিত সাক্ষরকারীদের মধ্যে যেকোনো দুজনের সই করা চেকে স্পেশাল অফিসারের পাল্টা স্বাক্ষরের পরেই ব্যাংক থেকে তোলা যাবে টাকা। কালীঘাট তৃণমূল এই অ্যাকাউন্টের টাকা প্রশাসনিক ব্যয়ের পাশাপাশি আইনি খরচ মেটানোর কাজেও ব্যবহার করতে পারবে। কিন্তু ইডি ফ্রিজ করা তিনটি ব্যাংক একাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সেই ছাড় প্রযোজ্য হয়নি।

29 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ
মহানগর

নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক :  রাজনৈতিক পালাবদলের পর থেকেই ঘাসফুল ও জোড়াফুল প্রতীক নিয়ে তৈরি হয়েছিল অন্তর্দ্বন্দ্ব। এক নাম, এক প্রতীক তবে দু-জনের দাবি তারাই আসল। নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে মরিয়া  দুই তৃণমূল ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
মহানগর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টির মধ্যেও গঙ্গার পাড়ে জ্বলে উঠল সারি সারি প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বাজা কদমতলা ঘাটে। সেই গঙ্গার তীরে প্রদীপ প্রজ্জ্ব...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম · 2 মিনিট
আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে
মহানগর

আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে

কলকাতা: রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা। আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে উন্নত মানের রান্না করা খাবারের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ
মহানগর

জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ফের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রতীক নিয়ে দুই পক্ষ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.