JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম
Breaking
শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টির মধ্যেও গঙ্গার পাড়ে জ্বলে উঠল সারি সারি প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বাজা কদমতলা ঘাটে। সেই গঙ্গার তীরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ ২৫ বছরের জনসেবার পর্বকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটে উপস্থিত হয়ে প্রদীপ জ্বালান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, রাজ্য মন্ত্রিসভার সদস্য তাপস রায়, ইন্দ্রনীল খান, কলকাতার পুর-প্রশাসক স্মিতা পান্ডে এবং উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। বৃষ্টিস্নাত পরিবেশের মধ্যেও কর্মসূচিকে ঘিরে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। গঙ্গার ধারে একের পর এক প্রদীপ জ্বলে উঠতেই তৈরি হয় আলোর আবহ।

দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছিল সরকারের তরফে। সেই মতো শহর সহ জেলায় জেলায় পালন করা হয় এই কর্মসূচি। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ চলবে।  বারাণসী থেকে শুরু হবে সেবা সংকল্প বাইক যাত্রা। প্রধানমন্ত্রী মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সারা দেশজুড়ে এখন আশীর্বাদ কি দুয়া জ্বলছে। দেশের সেবায় নরেন্দ্র মোদির ২৫ বছর দেওয়ার জন্য তাঁকে অভিবাদন এই প্রদীপ জ্বালিয়ে। দুপুর থেকে বৃষ্টির মধ্যেই আমাদের অদম্য ইচ্ছাশক্তির জন্য আমাদের বাসনা এই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পালিত করেছি। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়তে রাজ্যের ৮০ হাজার বিদ্যালয়ে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে গঙ্গার তীরে এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি। ২৫ বছরের জনজীবনে নরেন্দ্র মোদীর ভূমিকা এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলাকে স্মরণ করেই এই আয়োজন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। জন্মদিনের সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

32 Views 0 Likes 0 Comments

Related News

আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে
মহানগর

আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে

কলকাতা: রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা। আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে উন্নত মানের রান্না করা খাবারের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ
মহানগর

জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ফের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রতীক নিয়ে দুই পক্ষ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়?
মহানগর

সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়...

কলকাতা: বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে সোনাগাছিতে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে ঘিরে স্বস্তির ছবি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR পর্বে পরিচয়পত্র ও পুরনো নথি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৫ পিএম · 3 মিনিট
মঞ্চ থেকেই বিস্ফোরক দাবি শুভেন্দুর, ২০২৭-এ বড় লক্ষ্যের ঘোষণা
মহানগর

মঞ্চ থেকেই বিস্ফোরক দাবি শুভেন্দুর, ২০২৭-এ বড় লক্ষ্যের ঘোষণা

কলকাতা: প্রথমবার রাজ্যে পালিত হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দিবস। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই কেন্দ্রীয় প্রকল্পের বাস্ত...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.