গতকালের পর আজকেও সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন বিরোধীদলের নেতৃত্বরা।আজ তারা সরব হয়েছিলেন মূলত NEET দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলনে ককরোচ জনতা পার্টির সমর্থকদের ওপর লাঠিচার্জ করার প্রতিবাদে।গত ২০শে জুলাই দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশ ছাত্র এবং ককরোচ জনতা পার্টির সদস্য এবং সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। পেলেট-গান ব্যবহার করে ছোঁড়া হয় ছররা গুলি এবং টিয়ার গ্যাস।
এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিরোধীজোটের নেতৃত্বরা।তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে এই ন্যক্কারজনক ঘটনার জবাবদিহি চান। একই সাথে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করতে থাকেন। এই ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরোধী জোটের মুখ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যান্য INDIA জোটের অন্যান্য বিরোধী দলের সাংসদরা। সংসদ ভবনের মকরদ্বার এবং প্রেরণাস্থল-র সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এর আগে সংসদের মকরদ্বারে কাবেরী জল-বিরোধ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ডিএমকে সাংসদরা। ৩০শে জুলাই থেকে পর্যায়ক্রমে প্রতিবাদের ইস্যু হিসেবে উঠে এসেছে নানা প্রসঙ্গ। সেই প্রসঙ্গগুলির কোন একটি রামমন্দিরের দান-দুর্নীতি,কখনও বা প্রসঙ্গ হিসেবে উঠে আসছে ছাত্র আন্দোলন;আবার কখনও উঠে আসছে কাবেরী জল-বিরোধ।
গতকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন-'এটা পরিষ্কার,জনগণ বিরক্ত বিজেপির প্রতি।তারা বুঝতে পারছেন দেশে কী চলছে।আমার মনে হয় এটা সবে শুরু।' তিনি আরও বলেন 'আমরা দেখতে চাই কী হতে চলেছে।' এই প্রসঙ্গের নেপথ্যে ছিল বিহারের বাঁকীপুর এবং মধ্যপ্রদেশের দাঁতিয়ায় উপনির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়।এবার এটাই দেখার এই প্রতিবাদ সাফল্য পাবে কিনা?