নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরিচালনার পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটারদের অধিকার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলে তিনি এই পদক্ষেপ নেন।
ওয়াইসির দায়ের করা রিট পিটিশনটি প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে জরুরি ভিত্তিতে উল্লেখ করেন আইনজীবী নিজামউদ্দিন পাশা। তিনি শীর্ষ আদালতকে জানান, একই ধরনের বেশ কয়েকটি মামলার শুনানি আগামীকাল নির্ধারিত রয়েছে। তাই আসাদউদ্দিন ওয়াইসির এই আবেদনটিও যাতে কালকের শুনানিতে একই সঙ্গে তালিকাভুক্ত করা হয়, সেই আর্জি জানান তিনি। আদালত আবেদনটির শুনানির বিষয়টি বিবেচনায় নিয়েছে।