JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৩৭ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ইরান যুদ্ধে মধ্যস্থতার জন্য জন্য আমেরিকার কাছে টাকা চাইল পাকিস্তান! কী জানাল ওয়াশিংটন?

ইরান যুদ্ধে মধ্যস্থতার জন্য জন্য আমেরিকার কাছে টাকা চাইল পাকিস্তান! কী জানাল ওয়াশিংটন?

যুদ্ধ, গৃহযুদ্ধ ও জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের ভাঁড়ার প্রায় শূন্য। এই দৈন্যদশায় এবার আমেরিকার দরজায় দাঁড়িয়ে শেহবাজ শরীফের দেশ। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যস্থতা করার মূল্যস্বরূপ পাকিস্তান সরকার এবার আমেরিকার কাছে ১০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা চেয়েছে। এই অর্থের মাধ্যমে দেশের সংকটাপন্ন অর্থনীতিকে চাঙ্গা করা এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী করাই ইসলামাবাদের মূল লক্ষ্য।

সূত্রের দাবি, মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্টের কাছে পাঠানো প্রস্তাবে পাকিস্তান দুই দেশের মধ্যে ১০ বিলিয়ন ডলারের একটি দ্বিপাক্ষিক ‘মুদ্রা বিনিময় হার স্থিতিশীলকরণ সহায়তা ব্যবস্থা’ গড়ে তোলার আবেদন জানিয়েছে। প্রস্তাবিত এই ব্যবস্থার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর হতে পারে। কিন্তু কেন আচমকা আমেরিকার কাছে হাত পাততে হল ভারতের এই প্রতিবেশী দেশটিকে?

আসলে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনীতি দাঁড়িয়ে এক চরম আর্থিক সংকটের মুখে। আইএমএফ-এর ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে পাকিস্তানের মোট আয় প্রায় ৫৮ বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৩০ বিলিয়ন ডলার ঋণ পরিশোধেই ব্যয় হয়েছে। অন্যদিকে, একই সময়ে সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৩৮ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র সরকারি ঋণ বাবদই খরচ করতে হচ্ছে প্রায় ৯২ বিলিয়ন ডলার।

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল পাকিস্তান। কূটনৈতিক আলোচনার জেরে ৮ এপ্রিল ২০২৬-এ দুই সপ্তাহের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় সংশ্লিষ্ট পক্ষগুলি।

তবে সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে আবারও সংঘাত শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে বড় অঙ্কের আর্থিক সহায়তার আবেদন করেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানের এই প্রস্তাবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই আর্থিক সহায়তার আবেদন মঞ্জুর করে কি না, কিংবা কী ধরনের শর্ত আরোপ করে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

13 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.