JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

সংসদে অচলাবস্থা, বিরোধীদের অনড় অবস্থানে ফের মুলতুবি লোকসভা

সংসদে অচলাবস্থা, বিরোধীদের অনড় অবস্থানে ফের মুলতুবি লোকসভা

নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হল। শুক্রবারও লোকসভায় স্বাভাবিক কাজকর্ম শুরু করা সম্ভব হল না। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থাকায় দিনের কার্যক্রম বারবার ব্যাহত হয়। শেষ পর্যন্ত দুপুরের আগেই শুক্রবারের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা।

অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদরা আসন ছেড়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। সংসদ কক্ষে বারবার "শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই" স্লোগান ওঠে। স্পিকার ওম বিড়লা সাংসদদের শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান। কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি বিরোধী শিবির। তাঁদের দাবি, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত নিট ইস্যুতে কোনও আলোচনায় অংশ নেবেন না তাঁরা।

সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানান, আন্দোলনরত পড়ুয়াদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। তিনি তিনটি মূল দাবি তুলে ধরেন অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করতে হবে, আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই তিনটি দাবি পূরণ না হলে সংসদে কোনও আলোচনায় অংশ নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

অন্যদিকে, কেন্দ্রের তরফে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, নিট প্রশ্নফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি। বিরোধীরা আলোচনায় অংশ না নিলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার ইচ্ছা প্রকাশ করা হলেও বিরোধীরা নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি।

ফলে শাসক ও বিরোধী পক্ষের টানাপোড়েনের মধ্যেই আবারও অচল হয়ে পড়ে লোকসভার কার্যক্রম। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিট ইস্যু এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সীমাবদ্ধ নেই; এটি কেন্দ্র ও বিরোধীদের মধ্যে বড় রাজনৈতিক সংঘর্ষের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। আগামী দিনে এই অচলাবস্থা কাটাতে সরকার ও বিরোধী পক্ষ কোনও সমঝোতার পথে হাঁটে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

16 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.