JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০৪:৪৯ পিএম
Breaking
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Prajwal Revanna ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: ফের বিতর্কের শিরোনামে প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না। জেলের ভিতরে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ফোন পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা বেশ কয়েক ডজন পর্নোগ্রাফিক ভিডিওর সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে। রেভান্নাকে মোবাইল ফোন ও সিম কার্ড সরবরাহ করার অভিযোগে আচক দুই কারা কর্মীসহ সাতজন। জেলের মতো কড়া নিরাপত্তার জায়গায় বন্দির হাতে কীভাবে মোবাইল ফোন পৌঁছল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, গত ১১ অগস্ট বেঙ্গালুরুর পরপ্পন অগ্রহারা কেন্দ্রীয় সংশোধনাগারে হঠাৎ তল্লাশি চালানো হয়। জেল কর্তৃপক্ষের তল্লাশি অভিযানের সময় প্রজ্বল রেভান্নার কাছ থেকে ওই ফোনটি উদ্ধার করা হয়। পরে ডিভাইসটি পরীক্ষা করে তার মধ্যে একাধিক পর্নোগ্রাফিক ভিডিও থাকার বিষয়টি সামনে আসে। জেল কক্ষ থেকে জব্দ করা মোবাইল ফোনে বেশ কয়েকটি অশ্লীল ভিডিও ছিল এবং পেনড্রাইভটিতে সিনেমা ও ওয়েব সিরিজ ছিল। ফোনে থাকা অন্যান্য তথ্য, যোগাযোগের বিবরণ এবং ডিভাইসটি কতদিন ধরে ব্যবহার করা হচ্ছিল, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে, জিজ্ঞাসাবাদের সময় রেভান্না ফোনটি তার নয় বলে জানিয়েছেন। তিনি দাবি করেন যে, অন্য কয়েদিরাও ফোনটি ব্যবহার করত এবং পালা করে তার কাছে আসত।

প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। পরবর্তীতে তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়। ধর্ষণ মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর বিরুদ্ধে সাজাও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে জেলের ভিতর থেকে তাঁর কাছে মোবাইল ফোন উদ্ধারের ঘটনা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। জেলের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে ফোনটি তাঁর হাতে পৌঁছেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও জেলকর্মী বা বাইরের কারও সাহায্য তিনি পেয়েছিলেন কি না, সেই প্রশ্নও উঠছে।

তদন্তকারীরা ফোনটির ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। ফোনে থাকা ভিডিওগুলি কখন ডাউনলোড করা হয়েছিল, সেগুলি কার কাছ থেকে বা কোন উৎস থেকে এসেছিল এবং ফোনটি অন্য কোনও বেআইনি কাজে ব্যবহার করা হয়েছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হতে পারে। ফলে জেলের ভিতর মোবাইল উদ্ধারের এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রজ্বল রেভান্নার জেলজীবনে ফোন ব্যবহারের বিষয়টিও তদন্তের কেন্দ্রে এসেছে।

13 Views 0 Likes 0 Comments

Related News

‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা ভারতের
দেশ

‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড়...

মোদীর কথায়, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আর পিছিয়ে দেওয়া যায় না। এই বিষয়ে আলোচনা একটি নির্দিষ্ট সময়সীমা এবং স্পষ্ট ফলাফলের সঙ্গে যুক্ত করতে হবে।”

১২ সেপ্টে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের
দেশ

আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্টের কথায়, “আমাদের কোনও আঞ্চলিক পুলিশের প্রয়োজন নেই। এই অঞ্চলের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর প্রধান খেলোয়াড় এবং এই অঞ্চলের দেশগুলিই নিশ্চিত করতে পারে।”

১২ সেপ্টে ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব
দেশ

BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব

মোদী বলেন, আগামী দিনের আন্তর্জাতিক নিয়ম তৈরির ক্ষেত্রে সব দেশের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, AI, সাইবারস্পেস, মহাকাশ, বায়োটেকনোলজি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি শুধু ভবিষ্যতের সুযোগই তৈরি করছে না, একইসঙ্গে আগামী দিনের আন্তর্জাতিক নিয়মকানুনও নির্ধারণ করছে।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা
দেশ

দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আয়োজিত এক আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বৃহত্তর অর্থনৈতিক সংহতি গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর জোর দেন।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.