JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০৩:৪০ পিএম
Breaking
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু 'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা ভোট নিয়ে বড় দাবি মুখ্য নির্বাচন কমিশনারের জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর ‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য চীনের প্রেসিডেন্ট আসার আগেই খুলে গেল বন্ধ দরজা! ৬ বছর পর ভারত-চিনের আকাশপথে বড় ঘোষণা গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু 'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা ভোট নিয়ে বড় দাবি মুখ্য নির্বাচন কমিশনারের জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর ‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য চীনের প্রেসিডেন্ট আসার আগেই খুলে গেল বন্ধ দরজা! ৬ বছর পর ভারত-চিনের আকাশপথে বড় ঘোষণা

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari ছবি: গ্রাফিক্স: নিজস্ব

কলকাতা, নিউজ ডেস্ক: গণেশপুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই বাংলার রাজনৈতিক সংস্কৃতি ও অতীতের বাম শাসন নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজারহাট-গোপালপুর এলাকায় একটি গণেশপুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর অভিযোগ, দীর্ঘ বাম শাসনের সময়ে বাংলার সনাতনী সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে পরিকল্পিতভাবে আড়ালে রাখা হয়েছিল। একইসঙ্গে বর্তমান সময়েও ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি।

শুভেন্দুর বক্তব্যের অন্যতম চর্চিত অংশ ছিল পুজোমণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টল প্রসঙ্গ। তিনি দাবি করেন, একসময় পুজোর সময়ে মণ্ডপের পাশে লাল শালু টাঙিয়ে বামেদের বইয়ের স্টল বসত। সেখানে কার্ল মার্ক্স, লেনিনের মতো বিদেশি রাজনৈতিক চিন্তাবিদদের বই পাওয়া গেলেও স্বামী বিবেকানন্দ, ভারত সেবাশ্রম সংঘ কিংবা বাংলার নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বই সহজে পাওয়া যেত না। এমনকি পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছিল, সেই ইতিহাসও যথেষ্ট গুরুত্ব পেত না বলে অভিযোগ করেন তিনি।

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, সংস্কৃতি ও ঐতিহ্য কোনও একটি গোষ্ঠীর বিষয় নয়, বরং তা সকলের সম্মিলিত পরিচয়ের অংশ।

বক্তব্যে উঠে আসে ১৯৪৭ সালের ২০ জুনের প্রসঙ্গও। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের ভূমিকার কথা উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, তাঁদের আন্দোলনের ফলেই বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ একটি আলাদা আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশভাগের সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এদিন পুজোর সময় নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে পিতৃপক্ষেই পুজোর উদ্বোধনের একটি প্রবণতা তৈরি হয়েছিল, যা বাংলার সনাতনী রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর দাবি, এখন থেকে দেবীপক্ষ তথা মহালয়া থেকেই পুজোর উদ্বোধনের ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া উচিত। মহাষ্টমীতে নিয়ম মেনে অঞ্জলি দেওয়ার মতো পুরনো রীতিনীতিও ফিরিয়ে আনার কথা বলেন তিনি।

বাম আমলের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও অভিযোগ করেন, একসময় পঞ্জিকা, শাস্ত্র, পুরোহিত এবং মন্ত্রোচ্চারণের মতো বিষয়গুলিকে গুরুত্বহীন করার চেষ্টা হয়েছিল। দুর্গাপুজো ও মহালয়ার মতো বাঙালির আবেগের সঙ্গে যুক্ত ঐতিহ্য নিয়েও নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জন নিয়ে অতীতের বিতর্কের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পুজোর উদ্বোধনে আরতি ও গণেশের পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেও সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

গণেশপুজোর মঞ্চ থেকে শুভেন্দুর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ধর্ম, সংস্কৃতি, বাম আমলের রাজনীতি এবং বাংলার ইতিহাস একসঙ্গে একাধিক ইস্যু তুলে ধরে এদিনের বক্তব্যে কার্যত রাজনৈতিক বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

15 Views 0 Likes 0 Comments

Related News

জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের
মহানগর

জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের

দিলীপের মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, এদিনই জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনছে নির্বাচন কমিশন।

১২ সেপ্টে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
মহানগর

দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

দেশভাগের সঙ্গে নিজের পরিবারের স্মৃতিও এদিন তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে তাঁর মা-কে বরিশাল থেকে তাঁর বাবার হাত ধরে এক কাপড়ে চলে আসতে হয়েছিল।

১২ সেপ্টে ২০২৬, ০২:১৩ পিএম · 2 মিনিট
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
মহানগর

পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী...

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পিতৃপক্ষ পূর্বপুরুষদের স্মরণ ও শ্রাদ্ধ-তর্পণের সময়। এই সময়ে শুভ কাজ না করার রীতিই দীর্ঘদিন ধরে চলে আসছে।

১২ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য
মহানগর

‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত একনায়কতন্ত্রের অভিযোগ তোলেন ঋতব্রত।

১২ সেপ্টে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.