JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম
Breaking
Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ছবি: নিজস্ব ছবি

পুরুলিয়া, নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল। ব্যস্ত সময়ে গন্তব্যের দিকে ছুটছিল একের পর এক গাড়ি। আচমকাই সেই ছন্দে এল ছেদ। কাঁসাই নদীর সেতুর ওপর দাঁড়িয়ে পরল গাড়ির সারি। ধীরে, ধীরে সেই সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। বাসের ভিতর অপেক্ষারত যাত্রী, পণ্য নিয়ে বেরোনো লরি কিংবা ছোট গাড়ি, সকলকেই থমকে থাকতে হল একটি জায়গায়। অনেকক্ষণ পর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছু যাত্রী গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। কি কারনে এই অবস্থা, তা নিয়ে শুরু হল কৌতুহল। কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়, দাবি নিয়ে রাস্তায় নেমেছেন একদল পড়ুয়া।

সূত্রের খবর, বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা যুব শাখার ব্যানারে মঙ্গলবার সকাল থেকেই এই প্রতিবাদ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে চরম যানজট ছড়িয়ে পড়ে। পুরুলিয়া টাটা–জামশেদপুর ভায়া পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের কাঁসাই নদীর সেতুর ওপর ঠিক অফিস টাইমে রাস্তা অবরোধ শুরু করেন  আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের মূল দাবি, বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকা দ্রুত প্রদান করতে হবে। অফিসের ব্যস্ত সময়ে এই অবরোধ শুরু হতেই স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পড়ে জামশেদপুর ও ধানবাদগামী বহু বাস,পণ্যবাহী লরি এবং ছোট গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর উপায় না পেয়ে পরিস্থিতি সামাল দিতে বহু যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটেই পুরুলিয়া শহরের দিকে রওনা দেন।

আন্দোলনকারীদের বক্তব্য, সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা তাঁদের লক্ষ্য নয়। কিন্তু, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনও সুরাহা না হওয়াতে বাধ্য হয়ে জাতীয় সড়কে বসেছেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষাবর্ষ শেষের পথে চলে এলেও এখনও পর্যন্ত বহু ছাত্র-ছাত্রীর অ্যাকাউন্টে ওয়েসিস স্কলারশিপের টাকা জমা পড়েনি। আন্দোলনকারীদের একাংশ সাধারণ মানুষের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করলেও তাঁদের সাফ বার্তা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পথ ছাড়া হবে না।বিক্ষোভরত পড়ুয়াদের আরও দাবি, বারবার বিসিডব্লিউ (BCW) দফতরে ডেপুটেশন ও ৩০ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। কিন্তু, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

এদিকে, সংগঠনের জেলা নেতৃত্বের অভিযোগ, স্কলারশিপের টাকা না পাওয়ায় বহু আদিবাসী পড়ুয়া আর্থিক সমস্যায় পড়েছেন। আদিবাসী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন মনোভাব দেখাচ্ছে প্রশাসন। তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে টাকা মেটানোর দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা। এমনকি, স্কলারশিপের টাকা অবিলম্বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছালে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে, প্রায় দু'ঘণ্টা ধরে চলা এই অবরোধের পর অবশেষে পরিস্থিতির বদল ঘটে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন জেলা বিসিডব্লিউ আধিকারিক। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শেষ পর্যন্ত সেই আশ্বাসে অবরোধ তুলে নেন পড়ুয়ারা। এখন, প্রশাসনের আশ্বাস বাস্তবে ঠিক কতটা কার্যকর হয়, সেদিকেই নজর আন্দোলনকারীদের।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
16 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
WaterPollution: কাপড়ে জড়িয়ে কচ্ছপের মৃত্যু,সাগরদিঘির পরিবেশ নিয়ে উদ্বেগ
রাজ্য

WaterPollution: কাপড়ে জড়িয়ে কচ্ছপের মৃত্যু,সাগরদিঘির পরিবেশ নিয়ে উদ্বেগ

জলের মধ্যে কাপড় জড়ানো অবস্থায় পড়ে রয়েছে একটি মৃত কচ্ছপ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে মৃত্যু হল প্রাণীটির, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে থাকা কোন কাপড়ে জড়িয়ে পড়েই বিপাকে পড়ে থাকতে পারে কচ্ছপটি। তবে, ঠিক কি কারনে কচ্ছপের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

০৬ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট
Malda: ভোটের আগেই ‘বড় ধাক্কা’! মালদা স্টেশনে ট্রেন থেকে নামতেই আটক ৩, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
রাজ্য

Malda: ভোটের আগেই ‘বড় ধাক্কা’! মালদা স্টেশনে ট্রেন থেকে নামতেই আটক ৩, তুঙ্গে রাজন...

নিউজ ডেস্ক: মালদা জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল মালদার রাজনৈতিক পরিস্থিতি। সোমবার গভীর রাতে মালদা স্টেশনে ট্রেন থেকে নামার পর তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস শিবিরের তিন সদস্...

০৬ অক্টো ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট
Nandigram: ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভিযোগ দলের
রাজ্য

Nandigram: ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভি...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই গ্রেফতার করা হল নন্দীগ্রাম-১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে। মঙ্গলবার ভোটপর্ব চলাকালীন তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।কংগ্রেসের অভিযোগ, ভ...

০৬ অক্টো ২০২৬, ১০:৫৬ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.