হঠাৎই সৌজন্য সাক্ষাৎ! একসময়ের বিরোধী দলের নেতা,বর্তমানে বিজেপির সাংসদ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন। একেবারে যাকে বলে, সারপ্রাইজ ভিজিট! বিজেপি সাংসদ রাঘব চাড্ডা অথবা প্রধানমন্ত্রীর এই আকস্মিক বৈঠকটি বেশ 'আলোচনা'র সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। আম আদমি পার্টি (AAP)-র প্রাক্তন এই নেতা বৈঠকটিকে' স্মরণীয় এক সকাল' বলে আখ্যা দিয়েছেন
সামনেই পাঞ্জাব বিধানসভা। তাই নির্বাচনের কয়েক মাস আগে হঠাৎই এই 'সৌজন্য বৈঠক'টি যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে। এর আগে শুক্রবার শিরোমণি অকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। চাড্ডা—যিনি চলতি বছরের শুরুর দিকে আপ-এর বিরুদ্ধে বিদ্রোহ করে আরও ছয়জন সাংসদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে তা প্রকাশ না করলেও এটিকে একটি 'সমৃদ্ধ আলোচনা' বলে উল্লেখ করেছেন। 'সূত্র জানিয়েছে, পাঞ্জাবের বর্তমান পরিস্থিতিও আলোচনার অন্যতম বিষয় ছিল। চাড্ডা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। এটি ছিল একটি বিস্তারিত ও সমৃদ্ধ আলোচনা। তাঁর মূল্যবান সময় দেওয়া এবং তাঁর অন্তর্দৃষ্টি ও নির্দেশনার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ।'
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন পাঞ্জাবে তাদের রাজনৈতিকভাবে তৎপর হচ্ছে, ঠিক তখনই এই বৈঠকটি অনুষ্ঠিত বেশ আলোড়ন তুলেছে সেরাজ্যের রাজনীতিক মহলে। রাজ্যসভায় পাঞ্জাবের প্রতিনিধিত্বকারী এবং জলন্ধরের ভূমিপূত্র রাঘব চাড্ডা এই রাজ্যে বিজেপির হয়ে যে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তা আশা করা যাচ্ছে।