JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৯:১৭ পিএম
Breaking
ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ... সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে না’! AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ... সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে না’! AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে...

RahulGandhi: প্রতিবাদী পড়ুয়াদের পাশে রাহুল, ‘প্রমাণের হিসাব হবে, ছাড় পাবেন না কেউই’

RahulGandhi: প্রতিবাদী পড়ুয়াদের পাশে রাহুল, ‘প্রমাণের হিসাব হবে, ছাড় পাবেন না কেউই’
রাহুল গান্ধী ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশের বিরুদ্ধে সরাসরি ময়দানে নামলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিক্ষোভে অংশ নেওয়া আহত পড়ুয়াদের পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পড়ুয়াদের ওপর হওয়া প্রতিটি আঘাতের যথাযথ প্রমাণ রাখা হচ্ছে এবং সময়মতো এর কড়া জবাব দেওয়া হবে।

বিক্ষোভ চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগে উত্তাল রাজধানী। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, আটক করার সময় পুলিশ তাঁদের ওপর চড়াও হয় এবং মারধর করে বাসে তোলে। এমনকি এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে চুল টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ও গলা চেপে ধরার গুরুতর অভিযোগও উঠেছে। বহু পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিন সংশ্লিষ্ট পড়ুয়াদের সঙ্গে নিয়ে উপস্থিত সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধী প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই প্রতিবাদ কোনও বিশৃঙ্খলা নয়, এটি দেশের মানুষের প্রকৃত কণ্ঠস্বর। আর সেই স্বরকে শক্তিপ্রয়োগের মাধ্যমে জোর করে স্তব্ধ করার চেষ্টা চলছে।

পুলিশ আধিকারিক ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, পড়ুয়াদের সঙ্গে এমন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সমস্ত ছাত্রছাত্রীকে স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেন, যা যা অন্যায় বা বলপ্রয়োগ হয়েছে, তার প্রতিটি মুহূর্তের ভিডিও এবং অন্যান্য প্রমাণ যত্ন সহকারে রেকর্ড করে রাখতে হবে। গোটা বিষয়টি শেষ হলে সেইসব প্রমাণ সামনে এনে প্রতিটি ঘটনার জবাবদিহি চাওয়া হবে এবং দোষীদের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।রাহুলের তোপ দাগার নিশানায় ছিলেন দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরাও।

তিনি সরাসরি নাম উল্লেখ করে বলেন, পরিস্থিতি যে রূপই নিক না কেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল যাঁরাই পড়ুয়াদের ওপর আঘাত হানার সঙ্গে জড়িত, উপর থেকে নিচ পর্যন্ত কাউকে রেয়াত করা হবে না।


সাংবাদিক সম্মেলনে পড়ুয়াদের মনোবল বাড়াতেও দেখা যায় রাহুলকে। তাঁরা আতঙ্কিত কিনা তা জানতে চাইলে পড়ুয়ারা প্রত্যয়ের সঙ্গে জানান, তাঁরা এতটুকুও ভয় পাচ্ছেন না। এরপরই তাঁদের নির্ভীক অবস্থানের প্রশংসা করে তিনি আশ্বাস দেন, এফআইআর বা প্রশাসনিক চাপ তৈরি হলেও তাঁদের পাশে দল সবসময় শক্ত হয়ে দাঁড়াবে। একইসঙ্গে গোটা ঘটনা নিয়ে দেশবাসীকে সত্য জানানোর জন্য সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান তিনি।

74 Views 0 Likes 0 Comments

Related News

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
দেশ

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর...

সূত্র মারফত জানা গিয়েছে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও সে বছরের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে।

২৮ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর
দেশ

Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক: সরকারি চাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া, শারীরিক পরীক্ষাতেও সাফল্য, তবু নিয়োগের পরবর্তী ধাপের দেখা নেই। হরিয়ানায় সরকারি চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা...

২৮ নভে ২০২৬, ০৭:১৫ পিএম · 3 মিনিট
Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আমূল বদলের পরামর্শ
দেশ

Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আ...

নয়াদিল্লি: বর্ষা এলেই জলমগ্ন রাস্তা, উপচে পড়া নিকাশি নালা, ঘরবাড়িতে জল ঢুকে পড়া—দেশের বড় শহরগুলিতে এই ছবি ক্রমশ পরিচিত হয়ে উঠছে। মুম্বই থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে দিল্লি কিংবা হায়দরাবাদ—প্রায় প্রতি বছরই প্রবল বৃষ্...

২৮ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 5 মিনিট
Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি
দেশ

Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি

নিউজ ডেস্ক: চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ থেকে তরুণ-তরুণীদের ভারতে এনে কার্যত বন্দি করে সাইবার প্রতারণার কাজে লাগানো হচ্ছিল! নয়ডার একটি বহুতলে চলা এই চক্রের পর্দা ফাঁস করে 164 জন বিদেশি নাগরিককে উদ্ধার করেছে দিল্লি পুলিশ।...

২৮ নভে ২০২৬, ০৬:৫৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.