JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম
Breaking
Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভিডিও, তু... Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মীর লাদাখে... Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝ... INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখ... RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে... Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভিডিও, তু... Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মীর লাদাখে... Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝ... INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখ... RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে...

Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝেই ভাই-বোনের মজার মুহূর্ত

Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝেই ভাই-বোনের মজার মুহূর্ত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: দিল্লির রাস্তায় রাজনৈতিক উত্তাপ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর ব্যারিকেড টপকে প্রতিবাদ এরই মাঝে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বাড্রার একটি মুহূর্ত নজর কেড়েছে। প্রতিবাদস্থলে রাহুলের হাতে দেখা গেল ‘এনার্জি ড্রিঙ্ক’ এনার্জি ড্রিঙ্কের বোতল। পরে সেই বোতলই তিনি প্রিয়ঙ্কার হাতে তুলে দেন। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে দীর্ঘ সময় ধরে বিক্ষোভের পর রাহুল ও প্রিয়ঙ্কা একটি বড় বটগাছের নিচে কিছুটা সময় কাটান। রাহুলকে একটি রোল খাওয়ার পর গোলাপি রঙের পানীয় ভর্তি প্লাস্টিকের বোতল থেকে পান করতে দেখা যায়। পরে তিনি বোতলটি প্রিয়ঙ্কার দিকে এগিয়ে দেন।

প্রথমে পানীয়টি দেখে কিছুটা সন্দিহান ছিলেন প্রিয়ঙ্কা। বোতলটি হাতে নিয়ে তিনি সেটি দেখেন, গন্ধ শুঁকতেও দেখা যায় তাঁকে। পাশে থাকা এক সমর্থকের কাছে পানীয়টি কী, তা জানতে চান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য বোতল থেকে তিনিও এক চুমুক নেন।

এই ছোট্ট ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। রাজনৈতিক বিক্ষোভের উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে ভাই-বোনের এই স্বাভাবিক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনার সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে রয়েছে। যে ‘এনার্জি ড্রিঙ্ক’ পানীয়ের বোতল রাহুলের হাতে দেখা গিয়েছিল, সেটিই একই সময়ে অন্য একটি কারণে খবরের শিরোনামে ছিল।

দিল্লি হাই কোর্ট মঙ্গলবার এই মামলায় PepsiCo-কে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগে থেকে ‘energy drink’ লেখা লেবেলযুক্ত পণ্যগুলি আপাতত বিক্রি করা যাবে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে ওই একই বর্ণনা ব্যবহার করে পণ্য তৈরি করা যাবে না।

FSSAI-এর আপত্তির মূল বিষয় ‘energy drink’ শব্দবন্ধের ব্যবহার। সরকারি সূত্রের বক্তব্য, ক্যাফেইন মূলত একটি stimulant, যা সাময়িকভাবে সতর্কতা বাড়াতে এবং ক্লান্তির অনুভূতি কমাতে পারে। কিন্তু এটিকে ‘energy drink’ বলা হলে গ্রাহকদের মধ্যে পণ্যটির পুষ্টিগত শক্তি বা কর্মক্ষমতা বাড়ানোর বিষয়ে ভুল ধারণা তৈরি হতে পারে।

বিশেষ করে বেশি ক্যাফেইন ও অতিরিক্ত চিনি থাকা পানীয় তরুণ, খেলোয়াড় এবং স্বাস্থ্যসচেতন ক্রেতাদের কাছে কীভাবে বাজারজাত করা হচ্ছে, তা নিয়েও নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ রয়েছে।

ফলে দিল্লির রাজনৈতিক প্রতিবাদের মাঝে রাহুল-প্রিয়ঙ্কার হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’-এর দৃশ্য যেমন সোশ্যাল মিডিয়ায় আলাদা নজর কেড়েছে, তেমনই একই দিনে পানীয়টির ‘energy drink’ পরিচয় নিয়েও আদালতে চলেছে গুরুত্বপূর্ণ আইনি লড়াই। রাজনৈতিক মঞ্চের একটি ছোট্ট মুহূর্ত এবং আদালতের একটি বড় মামলা দুই ঘটনাই যেন একই বোতলকে ঘিরে এসে মিলে গেল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
42 Views 0 Likes 0 Comments

Related News

Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভিডিও, তুমুল বিতর্ক
দেশ

Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভ...

বিক্ষোভ চলাকালীন পুলিশের হাতে আটক হওয়ার সময় এক মহিলা পুলিশকর্মীকে মহুয়া মৈত্র কামড়াতে গিয়েছিলেন! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও।

০৭ অক্টো ২০২৬, ০১:৪৫ পিএম · 1 মিনিট
Rajpal Yadav: ‘সিনেমার জন্য ঋণ নেওয়া হয় না’, পৈতৃক সম্পত্তি বেচার প্রস্তাব দিয়ে বিস্ফোরক অভিনেতা
দেশ

Rajpal Yadav: ‘সিনেমার জন্য ঋণ নেওয়া হয় না’, পৈতৃক সম্পত্তি বেচার প্রস্তাব দিয়ে ব...

নিউজ ডেস্ক, কলকাতা: "টালবাহানা অনেক হয়েছে, এ বার হয় টাকা দিন, না হলে জেলে যান।" শীর্ষ আদালতের এ হেন কড়া ধমকের পর আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না বলিউড অভিনেতা রাজপাল যাদব। কোটি কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ আইনি টানাপড়...

০৭ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 3 মিনিট
Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মীর লাদাখে নতুন ‘নামযুদ্ধ’ ভারতের
দেশ

Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মী...

নয়াদিল্লি: সীমান্তে শুধু সেনা নয়, লড়াইটা এখন মানচিত্রেও। পাহাড়ের নাম, উপত্যকার নাম, হিমবাহের নাম—একটি নামের মধ্যেই লুকিয়ে থাকে কোনও ভূখণ্ডের সঙ্গে রাষ্ট্রের দাবি, ইতিহাস এবং প্রশাসনিক পরিচয়ের বার্তা। সেই প্রেক্ষাপটেই ল...

০৭ অক্টো ২০২৬, ০১:১৪ পিএম · 3 মিনিট
INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখী হতে পারেন বিরোধীরা
দেশ

INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপত...

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে ‘ভোটচুরি’র অভিযোগে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার উদ্যোগ নিল বিরোধী জোট INDIA Bloc। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর সংসদ থেকে রাষ...

০৭ অক্টো ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.