JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৭ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

প্রশ্ন তুলেছিলেন স্কুলের বেহাল দশা নিয়ে, পরিণতি ভয়াবহ সিজেপি কর্মীর বাবার!

প্রশ্ন তুলেছিলেন স্কুলের বেহাল দশা নিয়ে, পরিণতি ভয়াবহ সিজেপি কর্মীর বাবার!

সিজেপির পার্টির সাপোর্টার শেখ আবদুল হাফিজ। তিনি বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। সম্প্রতি দিল্লির আন্দোলন থেকে গ্রামে ফিরে নিজের এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরেছিলেন তিনি। এলাকার স্কুলের ও রাস্তার বেহাল পরিকাঠামো নিয়ে সরব হয়েছিলেন। আর এই প্রতিবাদের মাসুল দিতে হলো বাবার জীবন দিয়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

জানা গিয়েছে, গত ১৯ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন করিশুন্ডার যুবক শেখ আবদুল হাফিজ। পরদিন রাজীব চকে তাঁকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের মুখেও পড়তে হয়েছিল তাকে। এরপর তিনি গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরে আসার পর বিজেপির পরবর্তী আন্দোলনের পাশে থাকেন। গ্রামের করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয় ও বেহাল রাস্তার বিরুদ্ধে ভিডিও করা শুরু করেন তিনি। আর সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। বিজেপি পক্ষ থেকে ক্রমাগত হুমকির অভিযোগ করেছেন তিনি। 

হঠাৎ করেই হাফিজের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বাবা শেখ মহম্মদ মাফিক। ১৪-ই আগস্ট রাতভর তার বাড়ি ঘিরে রাখা হয়। এরপর মাফিক শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়ার ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। ‌ পরবর্তীতে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনা কি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা ইন্দাস জুড়ে। ‌

এ বিষয়ে আবদুল হাফিজের অভিযোগ, 'সিজেপি করার কারণে ক্রমাগত বিজেপির হুমকির মুখে পড়তে হচ্ছিল তাকে। তাতে কাজ না হওয়াতে বিজেপি কর্মীরা তার বাড়িতে চরম হয়ে তার বাবাকে মারধর করে। আর তাতেই এই পরিণতি।' 

সিজেপির তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা দেদীপ্য গঙ্গোপাধ্যায়। আবদুল হাফিজের পাশে দাঁড়িয়েছেন। তিনি পরিবারের সঙ্গে দেখাও করেছেন। আগামীদিনেও তাদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে এমনই বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেছেন ‘এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের রাতের ঘুম উড়িয়ে দেবেন।’

রবিবার এ বিষয়ে  কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্পষ্টবার্তা, “ এই ঘটনার বিষয়ে তিনি সবকিছু জানেন। ‌ অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ‌ তিনজন গ্রেফতার হয়েছে। তারা কেউ বিজেপি কর্মী নয়। সবাই দুষ্কৃতি। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। রাজ্যে আইনের শাসন চলছে।”

অন্যদিকে, বিজেপির অবিভক্ত বাঁকুড়ার প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই এবং তৃণমূল রাজনৈতিকভাবে বিজেপিকে দায়ী করার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনবে বলেও দাবি তাঁর।’ ঘটনাকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠেছে গোটা বাঁকুড়া। আগামীদিনে এই তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার।

117 Views 0 Likes 0 Comments

Related News

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র
রাজ্য

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল, ভিন্টেজ কার র‍্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং, প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাহাড়ের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বিশেষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার তলায় তুলে ধরতে বড় অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি
রাজ্য

Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি

প্রায় চার মাস পর এই দিনই প্রথমবার ওই কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। নিজের চেয়ারে বসে থাকার সময় কয়েকজন যুবক আচমকা সেখানে ঢুকে পড়েন। তাঁদের কয়েকজনের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, যুবকদের হাতে ছিল লাঠি ও গাছের ডাল। কার্যালয়ে ঢুকেই তাঁরা টেবিল, চেয়ার, কাচের অংশসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এমনকি, অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভাঙচুরের জেরে কাঁচের টুকরো ছিটকে অনুব্রতর গায়ে লাগে বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!
রাজ্য

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!

হুগলিতে এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এরই মধ্যে পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা। স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৩৩ জন আক্রান্ত মহানাদে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স
রাজ্য

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স

মালদা কলেজে একাধিক সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই উত্তেজনা।

৩০ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.