JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম
Breaking
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ...

নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ, স্কুলে ছাত্রীদের জন্য ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’

নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ, স্কুলে ছাত্রীদের জন্য ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’

বাংলার মেয়েদের আত্মরক্ষায় স্বনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শুরু হতে চলেছে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলেই দেওয়া হবে বিশেষ সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ১৫ হাজার ২১১টি স্কুলে এই প্রশিক্ষণ চালু করা হবে। এর জন্য ৭ কোটি ৬০ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কোনও অপ্রীতিকর বা বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়লে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়, সেই কৌশলই হাতে-কলমে শেখানো হবে ছাত্রীদের। 

সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতি শনিবার ক্লাস শেষ হওয়ার পর ৪০ থেকে ৬০ মিনিট ধরে এই বিশেষ প্রশিক্ষণ চলবে। প্রতিটি স্কুলে একজন করে নোডাল শিক্ষক থাকবেন। প্রশিক্ষণের আয়োজন ও গোটা প্রক্রিয়া তদারকির দায়িত্ব থাকবে তাঁর উপর। জেলা প্রশাসনের মাধ্যমে পেশাদার প্রশিক্ষক এবং শারীরশিক্ষা বা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত উপযুক্ত প্রশিক্ষকদের বেছে নেওয়া হবে।

নারী নিরাপত্তায় সরকারের একাধিক পদক্ষেপের কথাও তুলে ধরেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ রয়েছে। পাশাপাশি দ্রুত অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ব্যবস্থাও রয়েছে। স্কুল-কলেজের ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজগুলির ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতিটি কলেজের প্রিন্সিপাল, টিচার ইনচার্জ এবং উপাচার্যকে মাসে অন্তত একটি করে বৈঠক করতে বলা হয়েছে। সেই বৈঠকে সংশ্লিষ্ট থানার ওসি এবং প্রশাসনিক আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা।

73 Views 0 Likes 0 Comments

Related News

‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
মহানগর

‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা, নিউজ ডেস্ক: কিভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঘিরে উঠতে পারে এত বড় প্রশ্ন? অভিযোগের সূত্রপাত অবশ্য আজকের নয়। বরং বেশ কয়েক বছর আগে থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৩৫ পিএম · 2 মিনিট
নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ?
মহানগর

নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ?

কলকাতা: স্কুলে শিক্ষকতার পাশাপাশি বেআইনিভাবে প্রাইভেট টিউশন করানোর অভিযোগ তুলে ফের সরব হল ‘পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি’। বুধবার কলকাতার নিবেদিতা ভবন অভিযানের ডাক দিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ
মহানগর

সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ

নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে সক্রিয় হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্ট্যান্ডিং কমিটিতে ...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ
মহানগর

‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক লাইভে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন ত...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.