JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০২:৪৮ এএম
Breaking
অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

আরজি করে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ, খুনে মমতাকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

আরজি করে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ, খুনে মমতাকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

রাত পেরিয়েছে দু’বছর। বদলেছে সরকার। বদলেছে তদন্তের গতিপথ। কিন্তু ২০২৪-এর ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেই ভয়াবহ রাতের অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এক জন অভিযুক্তের যাবজ্জীবন সাজা হয়েছে ঠিকই, কিন্তু তিলোত্তমার পরিবার যে প্রশ্ন প্রথম দিন থেকে তুলে আসছে, সঞ্জয় রায়ই কি একমাত্র অপরাধী, নাকি এই ঘটনার নেপথ্যে আরও বড় কোনও চক্র ছিল?—তার উত্তর এখনও অধরা।

আর এই আবহেই দ্বিতীয় বার তদন্তের দরজা আরও বড় করে খুলেছে কলকাতা হাইকোর্ট। আদালত সিবিআইকে আগের তদন্তের ফলাফলে প্রভাবিত না হয়ে ফের গোড়া থেকে তদন্ত করতে বলেছে। ঘটনার রাত থেকে শুরু করে দেহ সৎকার পর্যন্ত গোটা পর্ব নতুন করে খতিয়ে দেখার নির্দেশ ঘিরে ফের আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার। দু’বছর পূর্তির দিনে সেই তদন্ত নিয়েই আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানালেন, সত্য সামনে আসা পর্যন্ত তদন্তে সহযোগিতা করবে রাজ্য। এমনকি তদন্তের প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হলে তা করা উচিত ! নাম না করে এমনই মন্তব্য করেছেন তিনি।

‘কার নির্দেশে তথ্যপ্রমাণ লোপাট?’
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ। শারদ্বত বলেন, সত্য সামনে আসা দরকার। কার নির্দেশে তথ্যপ্রমাণ লোপাট হয়েছিল, তদন্তকারী সংস্থাকে তা খুঁজে বার করতে হবে। তদন্তের প্রয়োজনে তদন্তকারীদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা দরকার, তা হলে সেটিও হওয়া উচিত বলে জানান তিনি। অর্থাৎ, নতুন তদন্তের পরিধি শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি বা সরাসরি অপরাধে যুক্ত সন্দেহভাজনদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না রাজ্য। ঘটনার পরবর্তী সময়ের প্রশাসনিক সিদ্ধান্ত, তথ্যপ্রমাণ সংরক্ষণ, হাসপাতাল প্রশাসনের ভূমিকা—সবই তদন্তের আওতায় আসতে পারে।

‘কোনও মেয়ের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে’
দু’বছর পরেও আরজি করের ক্ষত যে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উপর গভীর ছাপ ফেলেছে, তা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর বার্তা—এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাসপাতালের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাকে বদলাতে হবে। তাঁর কথায়, সরকার সংকল্পবদ্ধ—আর কোনও মেয়ের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে। স্বাস্থ্য দফতরের তরফে তদন্তে যতটা সম্ভব সাহায্য করা হচ্ছে বলেও জানান তিনি। তদন্তে ইতিমধ্যে বহু নাম উঠে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী। সেই ব্যক্তিরা ঘটনার দিন কেন আরজি করে এসেছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল—সবটাই সামনে আসা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

দু’বছর আগে সেই রাত
২০২৪ সালের ৯ অগস্ট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের দেহ। পরের দিনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে কলকাতা হাই কোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। সিবিআইয়ের চার্জশিটে সঞ্জয়কেই মূল এবং একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়। ২০২৫ সালের জানুয়ারিতে শিয়ালদহ আদালত তাঁকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু আদালতের রায়েও তিলোত্তমার পরিবারের সংশয় কাটেনি। তাঁদের প্রশ্ন—এক জনের পক্ষে কি এত বড় অপরাধের গোটা ঘটনা ঘটানো সম্ভব?

‘সঞ্জয় একা নয়’, পরিবারের দাবি
তিলোত্তমার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। বিশেষ করে ঘটনার আগে-পরে হাসপাতালের ভিতরে কারা ছিলেন, কারা কী করেছিলেন এবং প্রমাণ নষ্ট বা গোপন করার চেষ্টা হয়েছিল কি না—এই প্রশ্নগুলির উত্তর তারা চায়। তিলোত্তমার মা বার বার তাঁর মেয়ের সহকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ঘটনার রাতে মেয়ের সঙ্গে যে কয়েক জন চিকিৎসক খেয়েছিলেন, তাঁদের ভূমিকা এবং বয়ানও খুঁটিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেছেন, সেই রাতের ঘটনাপ্রবাহের সম্পূর্ণ সত্য সামনে না এলে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব নয়।

আবার নতুন করে সিবিআই তদন্ত
এই পরিবারের দাবির পরিপ্রেক্ষিতেই ফের তদন্তের নতুন অধ্যায়। কলকাতা হাইকোর্ট চলতি বছরের মে মাসে নতুন Special Investigation Team বা SIT গঠনের নির্দেশ দিয়েছিল। পরে তদন্তের অগ্রগতি নিয়ে আদালত অসন্তোষও প্রকাশ করে। জুলাইয়ে নির্যাতিতার মা বলেন, তিনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের পরিচয় তাঁর জানা এবং তিনি আশাবাদী যে দায়ীদের শাস্তি হবে। জুনে সিবিআইয়ের বিশেষ দল আরজি কর হাসপাতালে গিয়ে তদন্তের কাজও শুরু করে। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়।

ডিনার থেকে শ্মশান—পুরো রাতটাই ফের খতিয়ে দেখা হবে?
নতুন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানেই। শুধু সেমিনার হল বা ঘটনাস্থল নয়, তরুণী চিকিৎসক কখন কার সঙ্গে ছিলেন, রাতে কারা তাঁর সঙ্গে খেয়েছিলেন, এরপর কী ঘটেছিল, হাসপাতালে কারা ঢুকেছিলেন, কারা বেরিয়েছিলেন, ঘটনাস্থলে কে কে পৌঁছেছিলেন—প্রতিটি ধাপ ফের মিলিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে সিসিটিভি ফুটেজ, ফোনের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং আগের তদন্তে সংগৃহীত নথি। নতুন তদন্তকারী দল ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে। ঘটনাটির সময় হাসপাতাল চত্বরে যাঁদের উপস্থিতি বা গতিবিধি তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাঁদের বক্তব্যও ফের যাচাই করা হচ্ছে।

স্বাস্থ্য ভবনের তদন্তও আলাদা পথে
রাজ্যের স্বাস্থ্য দফতরও পৃথক ভাবে নিজেদের তদন্ত চালাচ্ছে। ঘটনার পর আরজি কর হাসপাতালে কারা গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এবং তাঁদের ভূমিকা কী ছিল—তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে বয়ান নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। এই তদন্তে উঠে আসা তথ্য ও বয়ান সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। দুই তদন্তে পাওয়া তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

রাত ১১টায় কেন পোস্টমর্টেম? আরও প্রশ্ন পরিবারের 

তিলোত্তমার মা যে প্রশ্নগুলি দীর্ঘদিন ধরে তুলে আসছেন, তার মধ্যে রয়েছে ময়নাতদন্তের সময় নিয়েও প্রশ্ন। তাঁর বক্তব্য, ঘটনার রাতের বিভিন্ন সিদ্ধান্ত, ময়নাতদন্তের সময়, হাসপাতাল প্রশাসনের ভূমিকা এবং ঘটনার পরবর্তী পদক্ষেপ—সব কিছু একসঙ্গে বিচার না করলে প্রকৃত সত্য সামনে আসবে না। পরিবারের বক্তব্যের কেন্দ্রে তাই শুধু সঞ্জয় রায় নন। ঘটনার আগে, ঘটনার সময় এবং ঘটনার পরে কার কী ভূমিকা ছিল—সেই পুরো চক্রের উত্তরই তাঁরা চান।

দু’বছর পরেও প্রশ্ন একই
আরজি কর কাণ্ডের পর গোটা বাংলা রাস্তায় নেমেছিল। রাত দখলের আন্দোলন থেকে চিকিৎসকদের দীর্ঘ প্রতিবাদ—অভূতপূর্ব জনরোষের সাক্ষী হয়েছিল কলকাতা। সেই আন্দোলনের অন্যতম দাবি ছিল একটাই—পূর্ণ সত্য সামনে আনতে হবে। দু’বছর পরে একজনের সাজা হয়েছে। কিন্তু নতুন তদন্তে আবার সামনে এসেছে আরও বড় প্রশ্ন। তথ্যপ্রমাণ কি সত্যিই নষ্ট হয়েছিল? হয়ে থাকলে কার নির্দেশে? হাসপাতালের ভিতরে সেদিন রাতে আর কারা ছিলেন? কার বয়ানে অসঙ্গতি রয়েছে? কেন কিছু ঘটনা প্রথম তদন্তে অন্য ভাবে দেখা হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন—সঞ্জয় রায়ই কি শেষ কথা, নাকি এই মামলার আড়ালে আরও কোনও বড় নাম লুকিয়ে আছে?


দু’বছর পূর্তিতে রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে তিলোত্তমার স্মরণে দুই মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে সেই কর্মসূচি পালিতও হয়েছে। কিন্তু নীরবতার মধ্যেই যেন আরও জোরালো হয়ে উঠেছে প্রশ্নগুলি। এক দিকে স্মরণ, অন্য দিকে নতুন তদন্ত। এক দিকে আদালতের নির্দেশে ফের গোড়া থেকে অনুসন্ধান, অন্য দিকে পরিবারের দীর্ঘদিনের অভিযোগ। আর তার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর বার্তা—তদন্তের প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে হলে আপত্তি নেই। দু’বছর আগে যে রাত বাংলাকে পথে নামিয়েছিল, দু’বছর পর সেই রাতেরই অন্ধকারে ফের আলো ফেলতে শুরু করেছে তদন্ত। এ বার কি সত্যিই জানা যাবে—৯ অগস্টের সেই রাতে আরজি করের ভিতরে ঠিক কী ঘটেছিল?

52 Views 0 Likes 0 Comments

Related News

অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর
মহানগর

অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর

কলকাতা, নিউজ ডেস্ক: অভিষেকের বিদেশ সফর ও প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক তরজা, সুপ্রিম কোর্টের নজরদারি টেনে কড়া বার্তা বিরোধী শিবিরের ঋতব্রতর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর এবং ত...

২৩ সেপ্টে ২০২৬, ১০:৪৩ পিএম · 2 মিনিট
‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
মহানগর

‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা, নিউজ ডেস্ক: কিভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঘিরে উঠতে পারে এত বড় প্রশ্ন? অভিযোগের সূত্রপাত অবশ্য আজকের নয়। বরং বেশ কয়েক বছর আগে থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৩৫ পিএম · 2 মিনিট
নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ?
মহানগর

নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ?

কলকাতা: স্কুলে শিক্ষকতার পাশাপাশি বেআইনিভাবে প্রাইভেট টিউশন করানোর অভিযোগ তুলে ফের সরব হল ‘পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি’। বুধবার কলকাতার নিবেদিতা ভবন অভিযানের ডাক দিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ
মহানগর

সুদীপ-কাকলিদের কমিটি নিয়েও অভিষেকের ‘চাল’! ২০ সাংসদকে ঘিরে বাড়ল চাপ

নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে সক্রিয় হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্ট্যান্ডিং কমিটিতে ...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.