JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:১৫ পিএম
Breaking
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

Rishabh Pant: বড় ম্যাচের আগে স্থানীয় ক্রিকেটে নেমে পড়লেন পন্থ! ২৬ বলে ৭২ রান, চিনতেই পারলেন না প্রতিপক্ষ

Rishabh Pant: বড় ম্যাচের আগে স্থানীয় ক্রিকেটে নেমে পড়লেন পন্থ! ২৬ বলে ৭২ রান, চিনতেই পারলেন না প্রতিপক্ষ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচের চাপ নেই, নেই ভারতীয় দলের জার্সি। একেবারে সাধারণ ক্রিকেটারের মতোই স্থানীয় একটি ম্যাচে নেমে পড়লেন ঋষভ পন্থ। আর ব্যাট হাতে নেমেই বুঝিয়ে দিলেন, কেন তিনি বিশ্বের অন্যতম আগ্রাসী ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ক্রাইস্টচার্চে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ২৬ বলে ৭২ রান করলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। তাঁর ব্যাটিং দেখে অবাক স্থানীয় ক্রিকেটারেরা। প্রথমে প্রতিপক্ষ দলের অনেকেই বুঝতেই পারেননি, তাঁদের বিরুদ্ধে খেলছেন ভারতের তারকা ক্রিকেটার।

ঘটনাটি বুধবারের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুক্রবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তার ঠিক পাশের মাঠ হ্যাগলি পার্কে চলছিল স্থানীয় ক্রিকেট লিগের একটি ম্যাচ। ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ প্রতিযোগিতার সেই ম্যাচে ওপেন হাউস সুইঙ্গার্স দলের এক জন ক্রিকেটার কম পড়ছিলেন। সেই দলের সদস্য মহম্মদ সফি শহরের রাস্তায় ইলেকট্রিক বাইক নিয়ে ঘুরতে থাকা পন্থকে দেখতে পান। তাঁকে চিনতে পেরে ছবি তোলার পাশাপাশি কথা বলতে এগিয়ে যান সফি। কথার ফাঁকেই নিজের দলের হয়ে খেলার প্রস্তাব দেন ভারতীয় ক্রিকেটারকে। পন্থও এক কথায় রাজি হয়ে যান।

https://x.com/LastManStands/status/2125496574016987177?a=_FwZnhXtpxsnlif2IWA&s=20

সফি জানিয়েছেন, ‘আমি দেখলাম, ঋষভ একটা ইলেকট্রিক বাইক নিয়ে ঘুরছে। ওকে থামিয়ে কথা বলি, কয়েকটা ছবিও তুলি। তার পর জিজ্ঞাসা করি, আমাদের হয়ে ক্রিকেট খেলবে কি না। ও রাজি হয়ে যায়। প্যাড পরে মাঠে নেমে কয়েকটা ছক্কাও মারে।’

মজার বিষয়, স্কোরবোর্ডে পন্থের নাম ছিল ‘স্ট্যান স্ট্যান’। ভারতীয় দলের পোশাকেও ছিলেন না তিনি। স্থানীয় ক্রিকেটারের কাছ থেকে ধার করা ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন। ফলে প্রতিপক্ষ দলের অনেকেই প্রথমে তাঁকে চিনতে পারেননি। কিন্তু ব্যাট হাতে কয়েকটি বড় শট খেলার পরেই সন্দেহ তৈরি হয়। পরে পন্থের পরিচয় জানতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা। ম্যাচে ওপেন হাউস সুইঙ্গার্স ২১১ রান তোলে এবং প্রতিপক্ষকে ১৯৫ রানে আটকে ১৬ রানে জয় পায়।

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলও পন্থের এই কাণ্ডের কথা শুনে অবাক। তিনি জানিয়েছেন, খবরটি শুনে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। নিউ জিল্যান্ডের অধিনায়ক টম লাথামও পন্থের প্রশংসা করেছেন। তাঁর কথায়, পন্থ সত্যিই ক্রিকেটের এক মজার চরিত্র। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের এমন অভিজ্ঞতা উপহার দেওয়া দারুণ ব্যাপার।

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে প্রথম টেস্টেই দুরন্ত শতরান করেছেন পন্থ। ওয়েলিংটনে ১৫৩ বলে ১২৮ রান করেছিলেন তিনি। সেই ম্যাচ ড্র হলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন ভারতীয় উইকেটকিপার। দ্বিতীয় টেস্টের আগে স্থানীয় ম্যাচে তাঁর এই বিধ্বংসী ইনিংস ভারতীয় শিবিরকেও নিশ্চয়ই স্বস্তি দেবে। তবে বড় ম্যাচের আগের দিন এমন অবাধ ক্রিকেট উপভোগ করাই যেন পন্থের স্বভাব।

5 Views 0 Likes 0 Comments

Related News

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী ফ্লিকের দল
ময়দান

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স ল...

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত বার্সেলোনার। বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক অ্যান্টনি গর্ডন। বাকি দু’টি গোল কর...

২৬ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি বহু প্রতীক্ষিত অভিষেক?
ময়দান

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের নেটে নজর কাড়লেন গুরনুর ব্রার। বৃষ্টি, ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বল হাতে তাঁর গতি ও আগ্রাসন বুঝিয়ে দিল, প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য কতট...

২৬ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথার
ময়দান

Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন ম...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কি তৈরি হচ্ছে নতুন স্পিন-জুটি? অশ্বিন-জাদেজার পর এবার কি জাতীয় দলের স্পিন আক্রমণে নিজের জায়গা পাকা করতে চলেছেন মানব সুথার? মাত্র ২৪ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নজর কেড়েছেন রাজস্থানের এই বাঁহ...

২৬ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!
ময়দান

Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। কিন্তু প্রথম ম্যাচে দল থেক...

২৬ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.