JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

প্রথম ম্যাচ থেকেই নিজের সেরাটা দিতে হবে! কড়া বার্তা রোহিত-বিরাটকে

প্রথম ম্যাচ থেকেই নিজের সেরাটা দিতে হবে! কড়া বার্তা রোহিত-বিরাটকে

আসন্ন ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে? জাতীয় দলে দুই মহারথীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে ক্রমেই। বিশেষজ্ঞ মহলে গুজব, বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা হয়তো রো-কো জুটিকে ছাড়াই ভবিষ্যৎ-পরিকল্পনা করতে পারেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে শুরুটা ভালো না হলেও লর্ডসে শেষ ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন হিটম্যান। অন্যদিকে, দুটি হাফ সেঞ্চুরিতে নিজের ছন্দের ইঙ্গিত দিয়েছেন কোহলিও।

এ হেন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত মতে রোহিত ও কোহলির মতো সিনিয়রদের ছন্দে থাকতে হবে প্রথম ম্যাচ থেকেই। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, "কোনও সিরিজে নিজেদের মানিয়ে নিতে এক-দুটি ম্যাচ নেওয়ার সুযোগ আর নেই। শুরু থেকেই সেরা পারফরম্যান্স করতে হবে।" একই সঙ্গে তিনি বলেন, " এখন দলের প্রত্যেক সাপোর্ট স্টাফের দায়িত্ব হচ্ছে এমন পরিবেশ তৈরি করা, যাতে প্রত্যেক ক্রিকেটার নিজের সেরাটা দিতে পারেন।"

দীপ আরও স্পষ্ট করে জানান, রোহিত কিংবা বিরাটের দলে জায়গা নিয়ে আলাদা করে কোনও আলোচনা হওয়ার প্রয়োজনই নেই। ৪ বছর আগেও তাঁদের প্রতিটি সিরিজের আগে দলে থাকার নিশ্চয়তা নিয়ে কাউকে কিছু বলতে হতো না। নিজেদের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁরা দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাই এখনও সেই মানসিকতার পরিবর্তন হওয়া উচিত নয় বলে জানিয়েছেন দীপ।

সম্প্রতি জল্পনা শুরু হয়েছে, রোহিতের পরিবর্তে ভবিষ্যতে যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে ভাবা হতে পারে। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন দাশগুপ্ত। তাঁর মতে, রোহিত আয বিরাট এখন শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন বলেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা হচ্ছে। তবে এই জল্পনার মধ্যেও দুই তারকা এখনও ভারতের একদিনের দলের গুরুত্বপূর্ণ সদস্য বলেই দাবি দীপের।

53 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.