JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম
Breaking
Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত... Mahua Moitra: নির্বাচন কমিশনের আইটি প্রধানের বিরুদ্ধে থানায় মহুয়া, ৬ অক্টোবর ফের যাবেন কেন... Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন... Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা খুলে বা... Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত... Mahua Moitra: নির্বাচন কমিশনের আইটি প্রধানের বিরুদ্ধে থানায় মহুয়া, ৬ অক্টোবর ফের যাবেন কেন... Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন... Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা খুলে বা...

Ro-Ko: হাতছানি দিচ্ছে জোড়া রেকর্ড, বর্ষাপাড়ায় দুই মহাতারকার রান-বর্ষা দেখার অপেক্ষায় টিম ইন্ডিয়া

Ro-Ko: হাতছানি দিচ্ছে জোড়া রেকর্ড, বর্ষাপাড়ায় দুই মহাতারকার রান-বর্ষা দেখার অপেক্ষায় টিম ইন্ডিয়া
বর্ষাপাড়ায় দুই অনন্য কৃতিত্বের সামনে রোহিত-বিরাট ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: একদিকে ১২ হাজার রানের মাইলফলক পেরোনোর হাতছানি। অন্যদিকে অসমে শতরানের হ্যাটট্রিকের নজির। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই দুই লক্ষ্যকে সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলতে ২২ গজে নামছেন রো-কো জুটি। এমনিতেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। তার ওপর গুয়াহাটির পয়া মাঠে রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকায় দুই মহাতারকার ব্যাটের দিকে আরও বেশি করেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

বর্ষাপাড়ার ২২ গজ রোহিতের কাছে বরাবরই পয়া। এই মাঠে এখনও মাত্র দু’টি ম্যাচ খেলেই ২৩৫ রান করেছেন তিনি। গড়ও ২৩৫। রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এই মাঠে ১১৭ বলে অপরাজিত ১৫২ রান করেছিলেন ভারতীয় ওপেনার। এ বারও যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই স্মৃতি তিনি ফিরিয়ে আনতে চাইবেন তা বলাই বাহুল্য। তবে এ বার হিটম্যানের সামনে রয়েছে আরও বড় মাইলফলকের হাতছানি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের গণ্ডি পেরোতে তাঁর প্রয়োজন আর মাত্র ৭৩ রান। এখনও পর্যন্ত ২৮৯টি ম্যাচে ১১,৯২৭ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৩৪টি শতরান এবং ৬২টি অর্ধশতরান। এ দিকে চলতি বছরেও ব্যাট হাতে যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছেন রোহিত। আগের ম্যাচে ৩৫ বলে ৩২ রান করে আউট হলেও এ বছর ১০টি ম্যাচে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৪১১ রান। এর মধ্যে শামিল একটি শতরান ও একটি অর্ধশতরান। ফলে বর্ষাপাড়ায় রান বর্ষায় বড় ইনিংস গড়ার লক্ষ্যই থাকবে তাঁর।

অন্যদিকে অসমে বিরাটের রেকর্ড আরও ঈর্ষণীয়। এই রাজ্যের মাঠে তিনটি একদিনের ম্যাচ খেলেই তিনটি শতরান করেছেন তিনি। এর মধ্যে একটি পূর্বতন নেহেরু স্টেডিয়ামে। বাকি দুটি বর্ষাপাড়ায়। উল্লেখ্য, ২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১০ রান করেছিলেন নেহেরু স্টেডিয়ামে। এর পর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন অপরাজিত ১৪০ রানের দুরন্ত ইনিংস। সবশেষে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে করেছিলেন ১১৩ রান। সব মিলিয়ে অসমে বিরাটের সংগ্রহ ৩৫৮ রান। গড় ১১৯.৩৩।

তিরুবনন্তপুরমে আগের ম্যাচেই ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থেকে গিয়েছিলেন বিরাট। তা ছাড়া চলতি বছরে ৭ ম্যাচে মোট ৫২৩ রান করেছেন তিনি। রয়েছে দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান। এই পরিস্থিতিতে বুধবার যে আরও একটি বড় ইনিংস খেলে গুয়াহাটিতে নিজের শতরানের ধারাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে, বর্ষাপাড়ায় রান-বর্ষা দেখার অপেক্ষাতেই অনুরাগীরা। রোহিতের ১২ হাজার রানের মাইলফলক এবং বিরাটের অসমে শতরানের নজির— দুই তারকার ব্যাটিং ঘিরেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
49 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো
ময়দান

India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো

ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে।

০১ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের
ময়দান

Asian Games 2026: রুপো জিতেও স্বস্তি নেই, পাকিস্তানের কাছে হেরে বিদায় ভারতের

নৌ-ক্রীড়ায় রুপো জিতে ইতিহাস গড়লেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কল নোবেল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে সরাসরি তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে।

০১ অক্টো ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট
Cristiano Ronaldo: পর্তুগাল শিবিরে অশান্তি, কোচের সঙ্গে বিবাদের জেরে শেষমেশ অবসরের পথে সিআর সেভেন?
ময়দান

Cristiano Ronaldo: পর্তুগাল শিবিরে অশান্তি, কোচের সঙ্গে বিবাদের জেরে শেষমেশ অবসরের...

স্পোর্টস ডেস্ক: আচমকাই অশান্তির ছায়া পর্তুগাল শিবিরে। কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের শিবির ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চার সঙ্গে আলোচনার পরেই এই সি...

০১ অক্টো ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.