২০২৬ বিধানসভা ভোটের প্রচারে কমবেশি সকলেই সায়নী ঘোষের গাওয়া গানের সঙ্গে পরিচিত হয়েছেন। এই নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ভোট প্রচারে গাওয়া গান নিয়ে বারংবার ট্রোল হয়েছেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ। এবার স্বাধীনতা দিবসের দিনে একটি দেশাত্মবোধক গান গেয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সায়নী।
১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে 'জয় হিন্দ' ও 'বন্দেমাতরম' লিখে একটি পোস্ট করেন সায়নী। পোষ্টের ভিডিও তে দেখা যাচ্ছে অভিনেত্রী দেশাত্মবোধক গান গাইছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গাওয়া 'ও দেশ মেরে' গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা।
কিন্তু অদ্ভুত ব্যাপার, এই পোস্টে নজর কেড়েছে অন্য একটি বিষয়।ভিডিও প্রকাশ করলেও কমেন্ট সেশন বন্ধ রেখেছেন তিনি। এ বিষয়ে নেটিজেনদের অনেকেই মনে করেন, রাজনৈতিক মঞ্চে তার গাওয়া গান বহুবার ট্রোল হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আগেভাগেই কমেন্ট সেশন বন্ধ রেখেছেন তিনি। যদিও এ বিষয়ে সায়নী ঘোষের তরফ থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।