JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৪:৫৯ পিএম
Breaking
কোথায় বিনিয়োগে বেশি লাভ? SIP নাকি FD, কোনটি বেছে নেবেন? গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল? রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে! ৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে বাগে ‘কা... হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা কোথায় বিনিয়োগে বেশি লাভ? SIP নাকি FD, কোনটি বেছে নেবেন? গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল? রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্যানেলে একমাত্র ভারতীয় শেখর মান্ডে! ৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে বাগে ‘কা... হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক তারেক সরকার আচমকাই মাথা-ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে, এক ডজনেরও বেশি আক্রান্ত সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা

নিয়ম বদলাচ্ছে এসবিআই, চারবারের বেশি টাকা তোলায় লাগবে চার্জ?

নিয়ম বদলাচ্ছে এসবিআই, চারবারের বেশি টাকা তোলায় লাগবে চার্জ?

কলকাতা, অঙ্কন দাস: সবথেকে বড় চমক! এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনতে চলেছে। মাসে ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রলের হিসেবের মধ্যে যুক্ত হবে ডিজিটাল লেনদেনও। ৪টি বিনামূল্যের লেনদেনের সীমা পেরোলে প্রতিটি ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে গুনতে হবে অতিরিক্ত ১৫ টাকা।

জানা যাচ্ছে, বেসিক সেভিংস অ্যাকাউন্টের (BSBD) গ্রাহকদের জন্যই এই পরিবর্তন করা হবে। আগামী ১লা অক্টোবর ২০২৬ থেকে BSBD অ্যাকাউন্টে মাসে ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রয়ালের হিসাবের মধ্যে ডিজিটাল ট্রানজাকশনও যুক্ত হবে। তবে শুধু এই ১৫ টাকা নয়। এর উপর আবার ধার্য হবে জিএসটি(GST)।

নতুন  নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগে যেসব ডিজিটাল লেনদেনগুলি মাসে ৪টি ফ্রি উইথড্রয়ালের সীমার মধ্যে ধরা হত না, ১লা অক্টোবর থেকে সেগুলিও সেই হিসাবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের গ্রাহকদের মাসে কতবার বিনামূল্যে টাকা তোলা যাবে, তা হিসাব করার সময় শুধু ATM বা ব্যাঙ্কের শাখায় cash withdrawal দেখলেই হবে না। নির্দিষ্ট digital transaction-র ক্ষেত্রে মোট ৪টি free withdrawal-র হিসেবের মধ্যে গোনা হবে।

SBI-এর নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্টে গ্রাহকরা প্রতি মাসে মোট ৪টি ক্যাশ উইথড্রল বিনামূল্যে করতে পারবেন। এই ৪ বার উইথড্রলের মধ্যে থাকবে, স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা, অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা, ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা ও ডিজিটাল ট্রানজাকশন। ৪টি বিনামূল্যের টাকা তোলার সীমা শেষ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত টাকা তুললে প্রতি লেনদেনে ১৫ টাকা ও তার উপর GST দিতে হবে। 

এতদিন বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৪ বার বিনামূল্যে টাকা তোলার সময়ে ডিজিটাল ট্রানজাকশন বা লেনদেন ওই সীমার মধ্যে গণ্য হত না। তবে, ১লা অক্টোবর থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। ডিজিটাল লেনদেনও ৪টি ফ্রি উইথড্রয়ালের মাসিক হিসেবের মধ্যে চলে আসবে। 

এর ফলে কোনও গ্রাহক যদি মাসের শুরুতেই একাধিক ডিজিটাল লেনদেন করেন এবং তারপর ATM বা ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলেন, তাহলে ৪টি ফ্রি উইথড্রয়ালের সীমা দ্রুত শেষ হতে পারে! এর কারণে সমস্যা দেখা দেবে পেনশনভোগী, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে। সমস্যা দেখা দেবে কম পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রেও, এমনটাই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

এখানেই উঠছে প্রশ্ন। SBI-র বেসিক সেভিংস অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা কোনও মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। গ্রাহক ব্যাঙ্কের শাখায় উইথড্রল ফর্ম ব্যবহার করে অথবা ATM-এর মাধ্যমে টাকা তুলতে পারেন। অ্যাকাউন্টের সঙ্গে একটি RuPay ATM তথা ডেবিট কার্ড দেওয়া হয়। তবে এ হেন অ্যাকাউন্টে চেক বুকের সুবিধা থাকে না। সেক্ষেত্রে এখন তাঁরা কী করবেন?

87 Views 0 Likes 0 Comments

Related News

প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল?
দেশ

প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল?

  নিউজ ডেস্ক: সরকার করছাড় দিচ্ছে, আয়করে স্বস্তি মিলছে। কিন্তু তার সুফল কি পৌঁছচ্ছে সাধারণ কর্মীদের কাছে? এবার এই প্রশ্ন তুলেই দেশের কর্পোরেট সংস্থাগুলিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ...

২০ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট
৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে বাগে ‘কাবরা কান’!
দেশ

৩ টনের হাতিকে কাবু করতে জঙ্গলে ২০০ বনকর্মীর অভিযান,১৬ জনের মৃত্যুর অভিযোগ, অবশেষে...

 ছত্তীসগঢ়: জঙ্গলে প্রায় ৩,০০০ কেজি ওজনের একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে খুঁজে বের করা, তার কাছাকাছি পৌঁছনো এবং নিরাপদে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করা—কাজটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে হাতিটি যদি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ...

২০ নভে ২০২৬, ০৪:৩১ পিএম · 4 মিনিট
সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা
দেশ

সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা

নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মের মন জিততে এবার নতুন কৌশল বিজেপির। Gen Z-র সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে দেশের স্কুল ও কলেজগুলিতে বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে এই উদ্য...

২০ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
মোদীকে ‘Compromised PM’ বলতেই রাহুলকে তীব্র আক্রমণ BJP-র!
দেশ

মোদীকে ‘Compromised PM’ বলতেই রাহুলকে তীব্র আক্রমণ BJP-র!

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘Compromised PM’ বলে কটাক্ষ করতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল বিজেপি। কংগ্রেস নেতার বিরুদ্...

২০ নভে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.