JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৭:০১ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

এসএফআই-এবিভিপি সংঘর্ষ, জখম একাধিক!

এসএফআই-এবিভিপি সংঘর্ষ, জখম একাধিক!

মেদিনীপুর, রেশমি ব্যানার্জি: যাদবপুরের আঁচ এবার মেদিনীপুরে। বিপ্লবের মাটিতে ফের শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা। এবিভিপি এবং এসএফআই সমর্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বচসা ও হাতাহাতি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত এসএফআই এর মিছিলকে কেন্দ্র করে। শুক্রবার কলেজ টাইমে যাদবপুরকাণ্ডের প্রতিবাদে এসএফআই সমর্থিত ছাত্রছাত্রীরা প্রতিবাদ কর্মসূচি নেয়। আর এই প্রতিবাদ কর্মসূচিকে বাধে তুলকালাম কান্ড।

মেদিনীপুর কলেজে সংঘর্ষে জড়াল এসএফআই ও এবিভিপির ছাত্রছাত্রীরা। কলেজ ক্যাম্পাসে হাতা-হাতিতে জড়ায় দুই পক্ষ। এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার বিপক্ষ দলের ছাত্র-ছাত্রীদের।

অভিযোগ, যাদবপুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর অটোনোমাস কলেজে ক্যাম্পেনিং করে। অভিযোগ তখন তাদের কাছে আসেন এভিবিপি  সমর্থিত বেশ কিছু বহিরাগত। তারা কেন কলেজে ঢুকেছে, তা নিয়ে বলার পরেই শুরু হয় বচসা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তারপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এসএফআই এর একাধিক সমর্থক জখম বলে দাবি। কলেজে বিকেল পর্যন্ত ছিল চরম উত্তেজনা।  সামাল দিতে এসে আক্রান্ত হতে হল এক অধ্যাপককেও। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ।

এ বিষয়ে এবিভিপি-র নেতা সৌম্যদীপ বেরা বলেন, 'এই বামপন্থী নকশাল ছাত্রসংগঠন। যারা মেদিনীপুর অটোনোমাস কলেজের ভিতরে ঢুকে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিন্যাশনাল স্লোগান, ভারত মাতার বিরুদ্ধে এবং ছাত্রহিতের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগানিং করে। তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানিয়েছে।

যদিও এসএফআই এর অভিযোগ, বহিরাগত ছেলেমেয়েরা কলেজে এসে মারধর শুরু করে। সৌম্যদীপের সাফ বক্তব্য, বহিরাগত না। 'আমরা বারবার বলছি আমরা মেদিনীপুরের ছেলে। আমি বিদ্যার্থী পরিষদের জেলার কনভেনার আছি এখনও। আমি মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। আমার দায়িত্ব এখানে ভাইদেরকে রক্ষা করা। এরা তো মার খেতে পারে না'।

আক্রান্ত এসএফআই সদস্য বলেন, 'বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ে একজন সৌম্যদীপ বেরা, আমরা তাঁকে চিহ্নিতকরণ করতে পেরেছি। সে ছাড়াও আরও ৩-৪ জন বহিরাগত ছিল। তারা এসে আমাদের ওপর হঠাৎ আক্রমণ চালায়'। স্বাভাবিকভাবে যাদবপুরের রেশ কাটতে না কাটতে মেদিনীপুরের প্রাচীন এই কলেজে এমন সংঘর্ষে ঘিরে রাজ্যরাজনীতিতে বেশ চর্চা শুরু হয়েছে।

69 Views 0 Likes 0 Comments

Related News

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা
রাজ্য

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা

পুজোর প্রাক্কালে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন।

০৫ অক্টো ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো
রাজ্য

Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো

কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের আওতায় রাজ্যে নতুন করে চারটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে সোমবার নবান্নের সভা ঘরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
BombRecovery :  মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য
রাজ্য

BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া বিহারী মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাছ চাষের পুকুরের পাশে থাকা একটি ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি
রাজ্য

FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

সোমবার জলপাইগুড়ি শহরের বজরাপাড়া, রাজবাড়িপাড়া এবং থানা মোড় সংলগ্ন তিনটি বেসরকারি নার্সিংহোমে যান জলপাইগুড়ি দমকল বিভাগের আধিকারিকেরা। মূলত নার্সিংহোম গুলিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই অভিযান হয়েছে বলে জানা গিয়েছে। পরিদর্শনের সময় শুধুমাত্র অগ্নিনির্বাপন যন্ত্র রয়েছে কি না, তা দেখেই থেমে থাকেননি দমকল আধিকারিকেরা।

০৫ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.