JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৩:৫৮ পিএম
Breaking
কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও

বাংলাদেশে পাহাড়ের নিঃশব্দ কান্না: চিম্বুক থেকে আলীকদমের গহীন অরণ্যে ম্রোদের জীবনসংগ্রাম

বাংলাদেশে পাহাড়ের নিঃশব্দ কান্না: চিম্বুক থেকে আলীকদমের গহীন অরণ্যে ম্রোদের জীবনসংগ্রাম

বাংলাদেশে পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা আর সবুজ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। আজ থেকে কয়েক বছর আগে চিম্বুক পাহাড়ে গিয়েছিলাম পেশাগত এক অ্যাসাইনমেন্টে—হোটেল নির্মাণের পেছনে স্থানীয় আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেপথ্য কারণ খুঁজতে। নিরাপত্তার নানা শঙ্কা আর ছদ্মবেশের আড়ালে থেকে সেদিন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল ম্রো জনগোষ্ঠীর জীবন, তাদের অসহায়ত্ব এবং নিজেদের ভিটেমাটি হারিয়ে আরও গহীন অরণ্যে সরে যাওয়ার গল্প।
​ল্যাংখাই ম্রো এবং বর্ণমালার উপহার

​ম্রোরা শুধু ভূমির অধিকার থেকেই বঞ্চিত নয়, তারা পিছিয়ে রয়েছে শিক্ষা, খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক নাগরিক অধিকার থেকেও। অথচ এই জনগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষার প্রতি মমতা দেখার মতো। বছরের পর বছর ধরে স্মৃতিতে জমে থাকা সেই ইতিহাস মনে পড়ে—ল্যাংখাই ম্রো (ল্যাং মে) নামের এক তরুণ এই জনগোষ্ঠীর জন্য আবিষ্কার করেছিলেন ‘ক্রামডি’ বর্ণমালা। এরপর তিনি হারিয়ে গেলেও ম্রোদের জন্য রেখে গেছেন নিজ ভাষায় আলো ছড়ানোর এক অমর উপহার।

​একমুঠো বিস্কুট আর হারিয়ে যাওয়া স্বাদের গল্প
​সম্প্রতি আলীকদমের ডিম পাহাড়ের ২১ কিলো এলাকায় এক ম্রো পরিবারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আবারও বুকটা ভার করে দেয়। দুপুরের প্রখর রোদে দেখলাম, জুম চালের ভাত আর নুন দিয়ে সেদ্ধ করা বাঁশকরলই তাদের দুপুরের আহার। তেল বা মসলা কেনার সামর্থ্য তাদের নেই। বয়লার কিংবা পল্টি মুরগির স্বাদ শেষ কবে পেয়েছিল, তাও তারা ভুলে গেছে বহু আগে। পাহাড়ের সেই সরল, নিষ্পাপ কিশোরী আর মহিলাদের কাছে যখন জানতে চাইলাম তারা কী খাবে—তাদের চাওয়াটা ছিল ভীষণ সাধারণ। মাত্র বিশ টাকার দুই প্যাকেট বিস্কুট আর দুটো চিপস পেয়ে তাদের চোখে-মুখে যে আনন্দের ঝিলিক আর কৃতজ্ঞতা ছড়িয়ে পড়েছিল, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

​মায়াময় সেই নিষ্পাপ মুখের টানে...
​যেখানে নাগরিক অধিকারের আলো আজও ঠিকমতো পে পৌঁছায়নি, সেখানে এই মানুষগুলো বেঁচে থাকার এক নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের এই নিষ্পাপ হাসি আর মাটির মানুষের সরলতা বারবার মনে করিয়ে দেয়—ঈশ্বরের অস্তিত্ব যেন ওদের মাঝেই লুকিয়ে আছে। মন চায় বারবার ছুটে যাই সেই পাহাড়ি অরণ্যে, একদিন একটু মসলা আর মুরগি নিয়ে ওদের সাথে বসে একসাথে একবেলা খাই, আর দেখে আসি সেই নিষ্পাপ চোখগুলোর অপার্থিব আনন্দ।

82 Views 0 Likes 0 Comments

Related News

মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...
বিদেশ

মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...

নিউজ ডেস্ক: মাঝআকাশে আচমকাই যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়েছিল বায়ুসেনার অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধবিমান। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসছিল সেটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি বিম...

২৪ সেপ্টে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ
বিদেশ

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চর্চা?
বিদেশ

ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে...

মস্কো: রাশিয়ার স্টেট ডুমা নির্বাচনের ফল প্রকাশের পর ফের আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিন ধরে চলা এই নির্বাচনে পুতিন নিজে প্রার্থী ছিলেন না। কিন্তু তাঁর নেতৃত্বাধীন United Russia দল ৪৫০ আসনের ডুমায় ৩৫...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
বিদেশ

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বিশ্বনেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ঠিক তখনই সভাকক্ষে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুধু তাই নয়। আর পাঁচজন সাধা...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.