JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ১২:০১ এএম
Breaking
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ

প্রণামী চুরির তদন্তে ঢিলেমি! রাম মন্দির কাণ্ডের রিপোর্ট তৈরিতে সময় চাইল সিট

প্রণামী চুরির তদন্তে ঢিলেমি! রাম মন্দির কাণ্ডের রিপোর্ট তৈরিতে সময় চাইল সিট

অযোধ্যার রামমন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্ত শেষ করতে আরও সময় চাইল বিশেষ তদন্তকারী দল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী সোমবার শীর্ষ আদালতে মামলার অন্তর্বর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিট। তবে চূড়ান্ত তদন্ত রিপোর্ট পেশের জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তদন্তকারীদের প্রথমে ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল। পরে তদন্তের পরিধি ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার জন্য সেই সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে আর্থিক লেনদেনের নথি, অনুদান ব্যবস্থাপনার পদ্ধতি এবং মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য বিশদভাবে যাচাই করছে সিট।

এরই মধ্যে আগামী ২২ জুলাই অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠকে সিটের প্রাথমিক তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

সিট সূত্রে জানা গিয়েছে, প্রথমে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে। তার পরেই তদন্ত সংক্রান্ত রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে পেশ করা হবে। তদন্তকারী দলের দাবি, রিপোর্টের খসড়া প্রস্তুত রয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

তবে বিরোধীদের একাংশের অভিযোগ, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে বিলম্বের নেপথ্যে শুধু আদালতের নির্দেশ নয়, ট্রাস্টের আসন্ন বৈঠকও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে সরকার বা সিটের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখযোগ্যভাবে, অনুদান সংক্রান্ত এই অভিযোগে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে কয়েকজন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তদন্তের শুরুতে ট্রাস্টের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের গঠিত তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলে রয়েছেন আইএএস কর্মকর্তা বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশ অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন। প্রথমে জুন মাসের শেষের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও পরে সেই সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এবার চূড়ান্ত রিপোর্ট পেশের জন্য আরও কিছুদিন সময় চেয়েছে সিট।

193 Views 0 Likes 0 Comments

Related News

Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের
দেশ

Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের

নিউজ ডেস্ক: টাটা গোষ্ঠীকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', এমনই অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে দেশের শিল্পপতিদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুলের দাবি, দ...

২৮ অক্টো ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন
দেশ

Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যা...

এই সাহসিকতার স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক স্তরেও। সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্যাপ্টেন স্মিত সহ সংশ্লিষ্ট ফ্লাইটের কয়েকজন ক্রু সদস্যকে 'অর্ডার অফ জায়েদ ২' সম্মানে ভূষিত করেছেন।

২৮ অক্টো ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
NaseeruddinShah:  ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা নাসিরুদ্দিন শাহের
দেশ

NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশ...

শিক্ষার্থীদের ওপর হওয়া অসদাচরণ ও বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। ভিন্নমত ও সমালোচনার কণ্ঠরোধ করতেই গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

২৮ অক্টো ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ
দেশ

TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধ...

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও প্রাথমিক চিত্র থেকে জানা গেছে, বুধবার সকালে সাধারণ গতির চেয়ে অত্যন্ত দ্রুতগামী দুটি ট্রেন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দে ট্রেনের বগিগুলো ছিটকে লাইনের পাশে গভীর খাদ ও ঝোপঝাড়ের মধ্যে আছড়ে পড়ে। একটি ট্রেনের কয়েকটি কামরা পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে রেললাইনের বাইরে স্তূপাকারে জমে থাকতে দেখা গেছে।

২৮ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.